SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হুমায়ুনকে গুরুত্ব নয়! 'আইন ভেঙেছেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে', সোজাসাপ্টা মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari: 'আমি যদি আমার নন্দনবাড় বুথে, এখান থেকে বেরিয়ে পাসে বটতলাতে যাই, জামতলা থেকে যাই, আমাকে পুলিস আদর করবে! নিজের ভোট দেবে, নিজের বাড়িতে বা বুথে থাকবে! তার বাইরে যেতে পারে না। আমি যেটা মানছি, সবাইকে মানতে হবে। আইন সবার ক্ষেত্রে প্রযোজ্য'।

Written By Tanumoy Ghosal
Published: Oct 06, 2026, 10:23 PM IST | Updated: Oct 06, 2026, 10:28 PM IST
Join


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'মাওবাদী যে কথাগুলি বলে, সেকথাগুলি বলছে'। হুমায়ুন কবীরকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট কথা, 'আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আজকে নন্দীগ্রাম, রেজিনগরে রাজ্য সরকার, রাজ্য পুলিসের আইন চলছে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আইন চলছে। এখানে(নন্দীগ্রাম) পুলিস অবর্জাভার কর্নাটকের, ত্রিপুরা থেকে এসেছে জেনারেল অবজার্ভার। রেজিনগরে পুলিস অবজার্ভার এসেছে ঝাড়খণ্ড থেকে। এসব কেস কারা পরিচালনা করে! কী সব বলছেন আপনি কথাবার্তা'।

আরও পড়ুন:  বিরোধী থেকে একেবারে পরিচালকের আসনে, সংখ্যার খেলায় পঞ্চায়েতে বাজিমাত বিজেপির

রেজিনগরে সীমা ছাড়ালেন হুমায়ুন! ভোট চলাকালীন কখনও পুলিসকে হুমকি, তো কখনও আবার মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায়  আক্রমণ! 'উস্কানির' পালটা জবাবও দিয়েছ পুলিস। টেনে হিঁচড়ে গাড়িতে সোজা থানায় নিয়ে যাওয়া হয় রণংদেহী হুমায়ুনকে। শেষপর্যন্ত গ্রেফতারও করা হয়।

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি যদি আমার নন্দনবাড় বুথে, এখান থেকে বেরিয়ে পাসে বটতলাতে যাই, জামতলা থেকে যাই, আমাকে পুলিস আদর করবে! নিজের ভোট দেবে, নিজের বাড়িতে বা বুথে থাকবে! তার বাইরে যেতে পারে না। আমি যেটা মানছি, সবাইকে মানতে হবে। আইন সবার ক্ষেত্রে প্রযোজ্য। সকাল বেলায় বলছে, পুলিসকে মুগুর দিয়ে মারব। পুলিসকে আক্রমণ কর, বলছে। মাওবাদী যে কথাগুলি বলে, সেকথাগুলি বলছে। আমার কাছে যেটুকু খবর আছে, গ্রেফতার করেনি, আটক করেছে'।

এদিকে রেজিনগরে ভোট শেষ হতেই হুমায়ুনকে মুক্তির নির্দেশ দেন মুর্শিদাবাদের পুলিস সুপার। রেজিনগর থানা থেকে বাড়িতে ফেরেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES