SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'আমিও অভিভাবকের মতো, সমস্যা হলে পাশে আছি', চোরবাগানে মৃত কল্পনা জানার ২ সন্তানকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: চোরবাগানে নিহত ১৭ জনের প্রত্যেকের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাদের হাতে চেক তুলে দেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 25, 2026, 05:04 PM IST | Updated: Oct 25, 2026, 05:08 PM IST
Image Credit: শুভেন্দু অধিকারী
Join

কিরণ মান্না: কলকাতার চোরবাগানকাণ্ডে নিহতদের বাড়ি বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। হাতে তুলে দিচ্ছেন অনুদানের চেক। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে মৃত কল্পনা জানার পরিবারের সঙ্গে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী। পরিবারের লোকজনদের সান্তনা দেওয়া, তাদের হাতে চেক তুলে দেওয়ার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

চোরবাগানে পুজো প্যান্ডেল হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্য হয় রামনগরের বাসিন্দা কল্পনা জানার। রবিবার রামনগরে বিধায়ক কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সোলেমানপুরে কল্পনা জানার পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের সঙ্গে কথা বলে তাদের কথা শোনেন, সমবেদনা জানান।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের বাড়িতে যাব। তাদের বক্তব্য শুনব। আমরা কিছু বক্তব্য রয়েছে তা বলব। সরকারের কিছু দায়িত্ব রয়েছে। ক্ষতিপূরণের চেক তাদের হাতে তুলে দেব। বাড়ির উপযুক্ত যদি কেউ তাকে তাহলে তার একটা কর্ম সংস্থানের বিষয় আমাদের একটা প্রতিশ্রুতি রয়েছে।  তাদের পাশে থাকার বার্তা দেব। এই বাড়িতে একটি ছেলে ও একটি মেয়ে পড়াশোনা করে। দুজনের পড়াশোনার অগ্রগতির প্রার্থনা করলাম। তাদের বললাম, তাদের পিতৃদেব শুধু নয়, কাকা জ্যাঠারা শুধু নয়, আমিও তাদের অভিভাবকের মতো। কোনও সমস্যা হলে আমি তাদের পাশে রয়েছি।

আরও পড়ুন-অবশেষে পুলিসের জালে হুব্বা শ্যামলের ঘনিষ্ঠ সহযোগী চিকুয়া, উদ্ধার বিপুল টাকা-অস্ত্র

মুখ্যমন্ত্রী জানান, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি চোরবাগান ঘটনার তদন্ত করবে। পাশাপাশি ওই ঘটনায় মৃতদের পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি যোগ্যদের চাকরি দেওয়া হবে। রামনগরের নিহত কল্পনা জানার ২ সন্তানের অভিভাবক হিসেবে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES