SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পদ্মফুল, 'অপারেশন সিঁদুর'-এর হাইডিমান্ড! বাজিবাজারেও পালাবদলের ছাপ

বাজারে এসেছে পদ্মফুলের নকশার আলোর বাজি এবং 'অপারেশন সিঁদুর' নামের নতুন বাজি। তবে কাঁচামাল ও রাসায়নিকের দাম বাড়ায় এবার বাজির দামও বেড়েছে। তা সত্ত্বেও কালীপুজোর আগে বাজারে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

Written By Debasmita Das
Published: Oct 31, 2026, 12:53 PM IST | Updated: Oct 31, 2026, 12:53 PM IST
Join

তথাগত চক্রবর্তী: রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রভাব এবার চম্পাহাটির ঐতিহ্যবাহী হাড়াল বাজিবাজারেও। মেলার প্রবেশদ্বার থেকে ইউনিয়ন অফিস, সর্বত্রই গেরুয়া রঙের ছোঁয়া। ২০২৬ সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বদল এসেছে বাজিবাজারের সাজসজ্জাতেও। শুধু রং নয়, বাজির সম্ভারেও এবার রাজনৈতিক ও সাম্প্রতিক ঘটনার ছাপ। 

২০০৯ সালে তৎকালীন সাংসদ সুজন চক্রবর্তীর সাংসদ তহবিলের অর্থে তৈরি হয়েছিল বাজিবাজারের ইউনিয়ন ভবন। তখন রাজ্যে বামফ্রন্ট সরকার। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বদলে যায় ইউনিয়ন অফিসের রং। এবার ২০২৬ সালে ফের সরকার পরিবর্তনের পর সেই ভবনেই গেরুয়া রঙের বোর্ড। অফিসের ভিতরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির পাশাপাশি জায়গা পেয়েছে ভারতমাতা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। 

আরও পড়ুন, 'চন্দননগরে ঢুকতে দিতেন না আমাকে, রাজনৈতিক ইন্দ্রনীল...', বোমা ফাটালেন সাংসদ

শুধু ইউনিয়ন অফিস নয়, এবারের বাজিবাজারেও রয়েছে নতুন চমক। আলোর বাজিতে পদ্মফুলের চাহিদা রয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি বাজারে এসেছে 'অপারেশন সিঁদুর' নামের বাজিও। ক্রেতাদের মধ্যে এই ধরনের নতুন বাজির প্রতি আগ্রহ রয়েছে বলে দাবি বিক্রেতাদের। 

দীপাবলি ও কালীপুজোকে কেন্দ্র করে প্রতি বছরই জমজমাট হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হাড়াল বাজিবাজার। সারা বছর কমবেশি বাজির ব্যবসা চললেও লক্ষ্মীপুজোর পর থেকেই মূলত বাজারে ভিড় বাড়তে শুরু করে। কালীপুজোর দিন পর্যন্ত চলে কেনাবেচা। ব্যবসায়ীদের আশা, আগামী রবিবার থেকে বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। এবার বাজারে এসেছে বেশ কিছু নতুন ধরনের বাজি। তবে কাঁচামাল ও রাসায়নিকের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বাজির দামও বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। 

ফলে পছন্দের বাজি কিনতে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের। দাম বাড়লেও উৎসবের আনন্দে বাজি কেনার আগ্রহে বিশেষ ভাটা পড়েনি বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, বাজিবাজারে নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে ব্যবসায়ী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুন, ভুটানে ফের বিপদের আশঙ্কা! যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে কৃত্রিম হ্রদ, বন্যার উদ্বেগ 

পাশাপাশি নতুন রাজ্য সরকারের কাছে ঐতিহ্যবাহী এই বাজিশিল্পকে বাঁচিয়ে রাখা এবং শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থরক্ষার আবেদন জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। একদিকে রাজনৈতিক পালাবদলের রঙের ছোঁয়া, অন্যদিকে নতুন ধরনের বাজির সম্ভার। সব মিলিয়ে কালীপুজোর আগে ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে ওঠার অপেক্ষায় চম্পাহাটির হাড়াল বাজিবাজার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES