মুম্বই পালানোর ছক! কলকাতা বিমানবন্দরে পুলিসের জালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস
Pareshram Das: ভোটের পর ঋতব্রত তৃণমূলে যোগ দেন পরেশরাম। পরে ফেরেন কালীঘাট তৃণমূলে
পিয়ালি মিত্র: কলকাতা বিমানবন্দরে পুলিসের জালে বিধায়ক পরেশরাম দাস। ক্যানিং পশ্চিমের ওই বিধায়ককে ধরতে বিমানবন্দরের ওঁত্ পেতে ছিলেন গোয়েন্দারা। ধর্ষণ-সহ একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। মুম্বই চলে যাওয়ার ছক ছিল পরেশরামের।
বারুইপুর থানার এসওজির বড়সড় অভিযান পরেশরামের বিরুদ্ধে। তাতেই জালে পরেশরাম। গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় পরেশরামের বিরুদ্ধে অভিযোগ করা হয়। বিধানসভা ভোটের পর ঋতব্রত তৃণমূলে যোগ দেন পরেশরাম। পরে ফেরেন কালীঘাট তৃণমূলে।
২০২৩ সালের একটি মামলায় সম্প্রতি পরেশরাম দাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একটি খুনের চেষ্টার মামলা ছিল তাঁর বিরুদ্ধে। এর পাশাপাশি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক অভিযোগ রয়েছে। সেইসব মামলায় পরেশরামকে পুলিস খুঁজছিল কিন্তু তাঁকে পাওয়া যাচ্ছিল না। পুলিসের দাবি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন পরেশরাম দাস। সে কথা মাথায় রেখেই তাঁর উপরে নজর রাখা হচ্ছিল। আজ যখন তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান তখনই তাঁকে গ্রেফতার করা হয়।
খুনের চেষ্টা, ধর্ষণের অভিযোগ ছাড়াও মাতলা নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ রয়েছে পরেশরামের বিরুদ্ধে। তাঁকে বারুইপুরে আনা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন-বর্ধমানে হারানো দামি স্মার্ট ফোনের খোঁজ মিলল বাংলাদেশে, ওপার থেকে এসে ফেরত দিলেন ক্রেতা
ঋতব্রত শিবিরের নেতা ঋজু দত্ত এনিয়ে বলেন, কোনও তদন্তে কোনও হস্তক্ষেপ করব না। আইনের পথে হস্তক্ষেপ করব না। কেউ যদি আমাদের শিবিরে ঢোকার পরও তার পুরনো কোনও পাপ থাকে তাহলে প্রশাসন প্রশাসনের মতো চলবে। আমাদের শিবিরে থাকা মানে সাতখুন মাফ নয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)