প্রসেনজিত্ সর্দার: পরকীয়ায় আসক্তি। ঘটনার প্রতিবাদে সরব হতে নিজের বাবার হাতে আক্রান্ত হল চার মেয়ে-সহ তাদের মাকে। গুরুতর জখম অবস্থায় সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের দিঘীরপাড় পঞ্চায়েতের মাঝেরপাড়ার বাসিন্দা দম্পতি জলিল সরদার ও মুর্শিদা সরদার। দম্পতির চার মেয়ে। অভিযোগ গত প্রায় দুবছর আগে প্রতিবেশী এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে জলিল। ঘটনা জানাজানি হতেই প্রতিবাদ করেন স্ত্রী ও চার মেয়ে। অভিযোগ জলিল পরকীয়ায় এতটাই আসক্তি যে, এলাকায় বার চারের ধরাও পড়েছিল। দুবার ফাইন দিয়ে ছাড় পায় বলে দাবি তার মেয়ের। শুধু তাই নয় রাতের অন্ধকারে নিজের মেয়েদের ঘরে অসৎ উদ্দেশ্য নিয়ে উঁকি মারে বলে দাবি করেছেন তার মেয়ে। এমনটাই চলছিল। এই ঘটনা নিয়ে গ্রামে সালিশি সভা বসে। অভিযোগ, সেখানেই স্ত্রী মুর্শিদাবাদ ও চার মেয়ে জাহানারা, নাজিরা, মিনারা ও আনিশাকে বেধড়ক মারধর করে রক্তারক্তি করে দেয় জলিল-সহ অন্যান্যরা।
মেয়েরা জলিলকে পাল্টা মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় ৬ জন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা জখমদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ৬ জনই আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রসঙ্গে জলিল জানিয়েছে, 'আমার মাকে ভাত দিতে বললে ভাত দেয় না। সেই নিয়ে বচসা হলে স্ত্রী ও চার মেয়ে আমাকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আমার নামে মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করছে। থানায় অভিযোগ জানাব।'
অন্যদিকে জলিলের স্ত্রী মুর্শিদা জানিয়েছে, প্রতিবেশী এক মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। প্রতিবাদ করলে মারধর করে। আগেও একবার মারধর করে হাতে আঙুল ভেঙে দেয়। গত সোমবার রাতে সালিশি সভা বসার সময় আচমকা চড়াও হয়ে চার মেয়ে ও আমাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে দেয়। ওর যাতে চরম শাস্তি হয় সে বিষয়ে পুলিসের দ্বারস্থ হব।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)