SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

উচ্ছেদ নয়, গঙ্গাসাগরে বিকল্প ব্যবস্থায় শুটকি মাছ ব্যবসায়ীদের সুরক্ষার আশ্বাস বিধায়কের

বিধায়ক ও প্রশাসনের বিকল্প জায়গার আশ্বাসে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী ইন্তাজ মল্লিক ও রতন কুমার সাউ জানান, দীর্ঘ ২৫-৩০ বছর ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা করছেন

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 24, 2026, 13:19 IST | Updated: Nov 24, 2026, 13:22 IST
Image Credit: গঙ্গাসাগর
Join

নকিব উদ্দিন গাজী: গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের উচ্ছেদের আশঙ্কার মধ্যে এবার তাঁদের রুটি-রুজি সুরক্ষিত রাখার আশ্বাস দিলেন এলাকার বিধায়ক। কাউকে উচ্ছেদ করা নয়, বরং মেলার কাজের প্রয়োজনে যাঁদের বর্তমান জায়গা ছাড়তে হবে, তাঁদের জন্য বিকল্প স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। শুধু জায়গা দেখিয়ে দেওয়াই নয়,নতুন জায়গায় ব্যবসা চালু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির যাবতীয় খরচও বহন করার আশ্বাস দিয়েছেন বিধায়ক। একই সঙ্গে এই ইস্যুকে কেন্দ্র করে কিছু মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে বিগত বাম ও তৃণমূল শাসনকেও নিশানা করেন তিনি।

সভা ও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, কাউকে উচ্ছেদ করা হচ্ছে না। এখানে উচ্ছেদ শব্দটি ব্যবহার করাই ঠিক নয়। গঙ্গাসাগর মেলার উন্নয়নমূলক কাজের স্বার্থে যেটুকু জায়গা প্রয়োজন, তার পরিবর্তে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিকল্প জায়গা দেওয়া হবে। ব্যবসায়ীরা নিজেরাই পছন্দমতো জায়গা দেখে নিতে পারবেন। সেই জায়গায় সুন্দর,স্বাস্থ্যসম্মত ও ব্যবসার উপযোগী পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্বও নেওয়া হবে। তাঁর বক্তব্য, গঙ্গাসাগর মেলার উন্নয়ন যেমন জরুরি, তেমনই স্থানীয় মানুষের জীবিকা ও ব্যবসা-বাণিজ্যও সমান গুরুত্বপূর্ণ। কোনও মানুষের রুটি-রুজিতে আঘাত না করেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় প্রশাসন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে উস্কানির প্রসঙ্গও তুলে ধরেন বিধায়ক। তাঁর অভিযোগ, কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, অনেকেই মালিকপক্ষের স্বার্থ নিয়ে কথা বলেন, কিন্তু গরিব মানুষ ও শ্রমিকদের স্বার্থের কথাও ভাবতে হবে। মানুষের ক্ষতি করে কোনও উন্নয়ন নয়, বরং সকলের স্বার্থ সুরক্ষিত রেখেই কাজ করা হবে।

আরও পড়ুন-ভুল এন্ট্রির মাশুল দিচ্ছেন আড়াই বছর ধরে! বাড়িতে দিব্যি সংসার করছেন, অথচ সরকারি নথিতে মৃত বিনিতা

পাশাপাশি বিগত শাসনব্যবস্থার উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সিপিএম ও তৃণমূলের দীর্ঘ শাসনকালের প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন, এত বছর ধরে ক্ষমতায় থেকেও এলাকায় কতটা স্থায়ী উন্নয়ন হয়েছে? ১৫,২৫ কিংবা ৫০ বছরের শাসনকালে কী কাজ হয়েছে, তা মানুষ জানেন। তাঁর দাবি, বর্তমান সরকার কাজ করে দেখাতে চায়। কাজ শুরু হলে ৫০ বছরের উন্নয়ন আর এক বছরের কাজের মধ্যে পার্থক্য মানুষ নিজেরাই বুঝতে পারবেন।

অন্যদিকে, বিধায়ক ও প্রশাসনের বিকল্প জায়গার আশ্বাসে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী ইন্তাজ মল্লিক ও রতন কুমার সাউ জানান, দীর্ঘ ২৫-৩০ বছর ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা করছেন। কিন্তু তাঁদের দাবি, বাম আমলে দীর্ঘদিন ব্যবসা করলেও সমস্যার স্থায়ী সমাধানে কেউ উদ্যোগী হননি। এবার বিকল্প জায়গা ও স্থানান্তরের খরচ বহনের আশ্বাস পাওয়ায় তাঁরা আশাবাদী।

ব্যবসায়ী রতন কুমার সাউ জানান, বিধায়কের পরামর্শ অনুযায়ী তাঁরা ইতিমধ্যেই একটি জায়গা পছন্দ করেছেন। বিষয়টি থানার ওসিকেও জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জায়গাটি পরিদর্শন করে প্রয়োজনীয় খরচ বহনের আশ্বাস দেওয়া হয়েছে। তাঁর কথায়, বর্তমান জায়গায় ব্যবসা চালিয়ে গেলে গঙ্গাসাগর মেলার সময় নানা সমস্যার মুখে পড়তে হয়। ব্যবসারও ক্ষতি হয়। তাই দ্রুত বিকল্প জায়গাটি তৈরি করে দেওয়া হলে তাঁরা বর্তমান জায়গা ছেড়ে সেখানে চলে যেতে প্রস্তুত।

সব মিলিয়ে গঙ্গাসাগর মেলার উন্নয়ন এবং স্থানীয় ব্যবসায়ীদের জীবিকা রক্ষার মধ্যে সমন্বয় ঘটানোই এখন বড় চ্যালেঞ্জ। বিধায়কের আশ্বাসে ব্যবসায়ীদের মধ্যে আশার আলো দেখা গেলেও, প্রতিশ্রুত বিকল্প জায়গা ও পরিকাঠামো কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES