• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /রাস্তায় খোদ মন্ত্রী! সপ্তমীর রাতে ট্রাফিক সামলালেন মৌমিতা! নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ

রাস্তায় খোদ মন্ত্রী! সপ্তমীর রাতে ট্রাফিক সামলালেন মৌমিতা! নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ

পুজোর ভিড়ে বেপরোয়া যান চলাচল রুখতে পথে মন্ত্রী! বর্ধমানে ট্রাফিক সামলালেন মৌমিতা বিশ্বাস মিশ্র। হেলমেট নেই? মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন? সপ্তমীতে মদ্যপ চালকদের পাঠালেন থানায়।

Written ByDebasmita Das
Published: Oct 19, 2026, 01:19 PM IST|Updated: Oct 19, 2026, 01:25 PM IST
joinshare
রাস্তায় খোদ মন্ত্রী! সপ্তমীর রাতে ট্রাফিক সামলালেন মৌমিতা! নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অরূপ লাহা: রাস্তায় খোদ মন্ত্রী। সপ্তমীতে ট্রাফিক সামলালেন মৌমিতা, মদ্যপ চালক থেকে হেলমেটহীন বাইকার, কড়া নজরদারির পাশাপাশি সবক শেখালেন। পুজোর ভিড়ে বেপরোয়া যান চলাচল রুখতে এবার রাস্তায় নামলেন খোদ রাজ্যের প্রতিমন্ত্রী। শুধু দিনের আলোয় নয়, সপ্তমীর রাতেও পুলিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক সামলাতে দেখা গেল বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের শিল্প দফতরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রকে। 

কখনও হেলমেটহীন বাইক আরোহীদের থামিয়ে হেলমেট পরার নির্দেশ, কখনও আবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চালক ও আরোহীদের পুলিসের হাতে তুলে দেওয়া সব মিলিয়ে পুজোর রাতে রাস্তায় সক্রিয় ভূমিকায় দেখা গেল মন্ত্রীকে। সপ্তমীর দুপুর থেকে রাত পর্যন্ত বর্ধমান শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে নজর দেন তিনি। 

আরও পড়ুন, নরবলির ইতিহাস থেকে অলৌকিক তোপধ্বনি! জঙ্গলের বুকে আজও জীবন্ত প্রাচীন এক পুজো

বীরহাটা মোড় থেকে বড়নীলপুর মোড়, এমনকী বর্ধমান স্টেশনের পাশের উড়ালপুলেও ট্রাফিক সামলাতে দেখা যায় তাঁকে। পুজোর মরশুমে শহরের রাস্তায় দর্শনার্থীদের ভিড় বাড়ার পাশাপাশি যানবাহনের চাপও বাড়ে। সেই পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা এড়াতে পুলিসের সঙ্গে মাঠে নামেন মন্ত্রী।

হেলমেট ছাড়া বাইক চালাতে দেখে আর চুপ করে থাকেননি তিনি। বাইক আরোহীদের থামিয়ে হেলমেট পরার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এই নিয়ম না মানলে জরিমানার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন। অন্যদিকে, মদ্যপ অবস্থায় চারচাকা চালানোর অভিযোগে কয়েকজন চালক ও আরোহীকে সটান থানায় পাঠানোর ব্যবস্থা করেন তিনি।

ট্রাফিক পুলিসের পাশে মন্ত্রীকে এভাবে রাস্তায় নেমে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখে স্বাভাবিকভাবেই কিছুটা চমকে যান পথচলতি মানুষজন। পুজোর আনন্দের মধ্যেও যাতে বেপরোয়া গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় স্টিয়ারিং ধরা কিংবা হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে দুর্ঘটনা না ঘটে, সেই বার্তাই দিতে চেয়েছেন মন্ত্রী। 

আরও পড়ুন, দুই হাতের দেবী দুর্গা, সিংহাসনে উপবিষ্টা! নবদ্বীপের অভয়া মা-র পুজোর ইতিহাস জানেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja
West Bengal