• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে, নইলে ৩ লাখ টাকা দাও, বেধড়ক মার ২ বিজেপি সমর্থককে

এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে, নইলে ৩ লাখ টাকা দাও, বেধড়ক মার ২ বিজেপি সমর্থককে

Basanti: আক্রান্ত দুজন খেড়িয়া এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় আচমকা তৃণমূলের রাজা গাজির অনুগামীরা লাঠি, রড, কোদালের বাঁট নিয়ে তাদের ওপর আচমকা চড়াও হয়

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 11, 2026, 10:39 AM IST|Updated: Nov 11, 2026, 10:43 AM IST
joinshare
এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে, নইলে ৩ লাখ টাকা দাও, বেধড়ক মার ২ বিজেপি সমর্থককে
Image Credit: বাসন্তী

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রসেনজিত সরদার: আবারও উত্তপ্ত বাসন্তী। রক্ত ঝরলো বিজেপি’র দুই কর্মী সমর্থকের। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।  অভিযোগ,এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে,না হলে ৩ লাখ টাকা দিতে হবে। এই দাবি না মানায় বাসন্তীর খেড়িয়াতে দুই বিজেপি কর্মী সমর্থককে লাঠি, রড ও কোদালের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হল। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন দুজন। অভিযুক্ত তৃণমূলের নেতা রাজা গাজির অনুগামীরা। এমনটাই দাবি সারাফুন মোল্লা নামে এক আক্রান্তের স্ত্রীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত আবু তালেব মোল্লা ও বাবু সোনা ওরফে হাসানুজ্জামান সরদার দুজনই দীর্ঘদিন ধরেই বিজেপি করেন। অভিযোগ,বিগত দিনেও তাদের ঘরবাড়ি লুট, ভাঙচুর থেকে শুরু করে আবাস যোজনার ঘরের টাকাও জোর করে কেড়ে নেওয়া হয়েছে। এবার সরাসরি হুমকি দেওয়া হয়, এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে এবং ৩ লাখ টাকা দিতে হবে।

মঙ্গলবার রাতের ঘটনা। আক্রান্ত দুজন খেড়িয়া এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় আচমকা তৃণমূলের রাজা গাজির অনুগামীরা লাঠি, রড, কোদালের বাঁট নিয়ে তাদের ওপর আচমকা চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় দুজনকে। গুরুতর জখম হন দুজনই।

আরও পড়ুন-ভাইফোঁটায় দুর্যোগের ঘনঘটা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আখবান'?

প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে দুজনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আক্রান্ত পরিবারের দাবি, অভিযুক্তরা যাতে কঠোর শাস্তি পায়। সেই আবেদন জানিয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিস।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের খেড়িয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযুক্ত রাজা গাজি বা তার অনুগামীদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal