SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিরোধী থেকে একেবারে পরিচালকের আসনে, সংখ্যার খেলায় পঞ্চায়েতে বাজিমাত বিজেপির

Uttar Dinajpur: ২৮ সদস্যের পঞ্চায়েতে ১৭ জন ছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের। সেখানেই হঠাত্ ভাঙন

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 06, 2026, 09:07 PM IST | Updated: Oct 06, 2026, 09:12 PM IST
Image Credit: উত্তর দিনাজপুর
Join

ভবানন্দ সিংহ: উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক সদর পঞ্চায়েত হিসেবে পরিচিত রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে অবশেষে বোর্ড গঠন করল বিজেপি। মঙ্গলবার দুপুরে বিজেপির প্রতীকে জয়ী বেলী বর্মন প্রধান এবং মনা ভৌমিক উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁদের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে মোট ২৮ জন সদস্যের মধ্যে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ১৭ জন, বিজেপির ৮ জন, কংগ্রেসের ২ জন এবং সিপিএমের ১ জন সদস্য ছিলেন। কিছুদিন আগে ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন করে বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়।

এদিন ৮ জন তৃণমূল কংগ্রেস সদস্য বিজেপিকে সমর্থন করায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। ফলে জেলার প্রশাসনিক সদর দফতরগুলির গুরুত্বপূর্ণ অংশ যে পঞ্চায়েত এলাকায় অবস্থিত, সেই কমলাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণ যায় বিজেপির হাতে।

আরও পড়ুন-জল নেই, এসিও অচল! মগ-বালতি হাতে ট্রেন থেকে নেমে পড়লেন বিএসএফ জওয়ানরা

প্রশাসনিক দিক থেকেও কমলাবাড়ি-১-এর গুরুত্ব যথেষ্ট। জেলা শাসক,পুলিস সুপার-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকের দফতর এই পঞ্চায়েত এলাকায় অবস্থিত। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র হওয়ায় এই পঞ্চায়েত বরাবরই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

স্বাভাবিকভাবেই কমলাবাড়ি-১-এ বোর্ড গঠন বিজেপির কাছে বড় রাজনৈতিক সাফল্য বলে মনে করছে দলীয় নেতৃত্ব। বোর্ড গঠনের পর বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। পরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ঘেরাটোপে বিজয় মিছিলও বের করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES