• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /ভাঙড়ে সিপিএম-আইএসএফের সম্পর্কে ফাটল? সিপিএম নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ

ভাঙড়ে সিপিএম-আইএসএফের সম্পর্কে ফাটল? সিপিএম নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ

ভাঙড়ের সাতুলিয়া তেতুলতলায় সিপিএম নেতা গিয়াসউদ্দিন মোল্লাকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়ার অভিযোগ। অভিযোগের তির আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তদন্তে পোলেরহাট থানার পুলিস।

Written ByDebasmita Das
Published: Oct 26, 2026, 12:35 PM IST|Updated: Oct 26, 2026, 04:21 PM IST
joinshare
ভাঙড়ে সিপিএম-আইএসএফের সম্পর্কে ফাটল? সিপিএম নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রসেনজিত্‍ সর্দার: ভাঙড়ে সিপিআইএম-আইএসএফের বন্ধুত্বে ফাটল! সিপিআইএম নেতাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। একসময় তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই। আর এবার সেই সিপিআইএম ও আইএসএফের সম্পর্কেই কি ফাটল ধরতে শুরু করেছে? ভাঙড়ে সিপিআইএম নেতা গিয়াস উদ্দিন মোল্লাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আরও পড়ুন, চোরবাগান কাণ্ডে তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে, বিপর্যয়ের ঘটনায় মণ্ডপ প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা একটাই

ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার অন্তর্গত সাতুলিয়া তেতুলতলা এলাকায়। অভিযোগ, সিপিআইএম নেতা গিয়াসউদ্দিন মোল্লা বাইকে চেপে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন রাতে। সেই সময় সাতুলিয়ার তেতুলতলা এলাকায় কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য তিনি বাইক দাঁড় করান। 

ঠিক তখনই আচমকা তাঁর বাইকের পিছনে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়েছে বলেও দাবি সিপিআইএমের। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিস। তবে আইএসএফের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পোলেরহাট থানার পুলিস।

আরও পড়ুন, ভয়াল ভাঙনের কোপে জেটি, অচিরেই তলিয়ে যেতে পারে নদীগর্ভে; বিশ্রামঘরটিও কি বাঁচবে না? ভয়ংকর আতঙ্ক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal