SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আর কত বর্ষণ হবে রাজ্যে? মহালয়ায় কি আবহাওয়া শুকনো থাকবে? পুজোয় বৃষ্টি হবে? ওয়েদার রিপোর্টে পরিষ্কার বলা...

Bengal Weather Update Today: পূর্বাভাস একটা ছিলই। বৃষ্টি হয়ে গিয়েছে। কত বৃষ্টি হয়েছে আজ কলকাতায়? মন্দ না। জানা গিয়েছে, আলিপুরে বৃষ্টি হয়েছে ৪৭ মিলিমিটার। কলকাতায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বালিগঞ্জ এলাকায়-- প্রায় ৫৫ মিলিমিটার। তবে এর চেয়েও বেশি বৃষ্টি হয়েছে হাওড়ায়। প্রায় ৫৮ মিলিমিটার!

Written By Soumitra Sen
Published: Oct 07, 2026, 06:52 PM IST | Updated: Oct 07, 2026, 06:59 PM IST
Join

অয়ন ঘোষাল: এসে গেল আজ বুধবার বিকেলের আবহাওয়ার খবর। কী জানা গেল? কেমন থাকবে আগামী কয়েকদিনের ওয়েদার? জানা গিয়েছে, মহালয়া পর্যন্ত আরও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায়। ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, সঙ্গে রয়েছে জোড়া নিম্নচাপ অক্ষরেখা। আগামীকাল বৃহস্পতিবার গোটা রাজ্যেই বৃষ্টির জোরালো সম্ভাবনা।

মহালয়ায় কেমন থাকবে ওয়েদার?

জানা গিয়েছে, মহালয়া পর্যন্ত আরও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায়। আসলে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে এক ঘূর্ণাবর্ত। এর সঙ্গে জোড়া নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। সবমিলিয়ে বর্ষা যাওয়ার আগে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পরিস্থিতি যথেষ্টই অনুকূল।

বৃষ্টি-বৃষ্টি-বৃষ্টি

আজ, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা ও আশপাশের জেলায় বৃষ্টি হয়েছে। আগেই জানানো হয়েছিল, আজ সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন জেলায়। আজ দিনের বাকি সময়েও বিক্ষিপ্ত বৃষ্টিবাদলা হতে পারে বলে জানানো হয়েছে। আজ বুধবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ কত বৃষ্টি?

প্রসঙ্গত, বৃষ্টি হয়ে গিয়েছে। আজ কলকাতায় কত বৃষ্টি হয়েছে? জানা গিয়েছে, আলিপুরে বৃষ্টি হয়েছে ৪৭ মিলিমিটার। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বালিগঞ্জ এলাকায়-- প্রায় ৫৫ মিলিমিটার। হাওড়ায় বৃষ্টি হয়েছে প্রায় ৫৮ মিলিমিটার।

ভারী বৃষ্টি-সতর্কতা

আগামীকাল বৃহস্পতিবার গোটা রাজ্যেই বৃষ্টির জোরালো সম্ভাবনা। বৃহস্পতিবার নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি আশঙ্কার জায়গা হল বাজ। জানা গিয়েছে, ঘনঘন তীব্র বজ্রপাত হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাসও বইতে পারে। পুজোর প্রস্তুতি মার খাওয়ার জোর আশঙ্কা। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারও কিছু জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হতে পারে। তবে শনিবার কিছুটা বদলাবে পরিস্থিতি। শনিবার মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা।

পুজোয় বৃষ্টি?

মহালয়ার পরে আবহাওয়া শুকনো থাকারই জোর সম্ভাবনা।  এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে রবিবার, সোমবার, মঙ্গলবার আবহাওয়া শুকনো থাকবে। এবং এই পর্বেই বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পুজোয় কি বৃষ্টি হবে? পুজোর সময় বৃষ্টি হবে কি না, তা নিম্নচাপের মতিগতির উপরই নির্ভর করবে। সম্ভাব্য নিম্নচাপের গন্তব্য এবং গঠন এখনও স্পষ্ট নয়।

বর্ষাবিদায় কবে?

রাজ্যে এখনও বর্ষার প্রভাব পুরোপুরি কাটেনি। তবে বর্ষাবিদায়ের পর্ব এগিয়ে আসছে। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কমলে বাংলায় শুষ্ক আবহাওয়ার দাপট বাড়তে পারে। গত বছরের তুলনায় এ বছর বর্ষাবিদায়ের সময়ের তারতম্য থাকতে পারে। তাই কবে আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে, সেদিকে নজর রাখছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: পুজোর আগে আবহাওয়ার ভোলবদল, বৃহস্পতিবার ঝড়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES