SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

যে-খবরের জন্য গোটা রাজ্য অধীর আগ্রহে অপেক্ষায়, পুজোয় কি বৃষ্টি হবে? প্লাবিত হবে কলকাতা-সহ বাংলা? অবিশ্বাস্য ওয়েদার আপডেট

Bengal Weather Update Today: অবশেষে এল স্বস্তির সংবাদ। যে-সংবাদের জন্য গোটা বাংলা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। আজ, শুক্রবার বেলা ২টো ৪৫ মিনিটে আনুষ্ঠানিক ভাবে পুজো ওয়েদার ঘোষণা করতে চলেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর আগে জানা গিয়েছে, সুখবরই আসছে। কী সুখবর? জানা গিয়েছে, দুর্গাপুজোয় বৃষ্টি আছে, কিন্তু বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই।

Written By Soumitra Sen
Published: Oct 09, 2026, 08:27 AM IST | Updated: Oct 09, 2026, 08:39 AM IST
Join

অয়ন ঘোষাল: অবশেষে এল স্বস্তির সংবাদ। যে-সংবাদের জন্য গোটা বাংলা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। আজ, শুক্রবার বেলা ২টো ৪৫ মিনিটে আনুষ্ঠানিক ভাবে পুজো ওয়েদার ঘোষণা করতে চলেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর আগে জানা গিয়েছে, সুখবরই আসছে। কী সুখবর? জানা গিয়েছে, দুর্গাপুজোয় বৃষ্টি আছে, কিন্তু বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই।

পুজোয় বৃষ্টি হতে পারে

দুর্গাপুজোয় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই পশ্চিমবঙ্গে। ফলে দুর্যোগপূর্ণ পুজোর আশঙ্কা আর রইল না। আন্দামান সাগরের নিম্নচাপ বাংলার দিকে আসছে না। এমনকি ওড়িশার দিকেও নয়।

আরও পড়ুন: আর কত বর্ষণ হবে রাজ্যে? মহালয়ায় কি আবহাওয়া 

১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর

আগামী ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর-- এই সপ্তাহে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলায়। এবং সেটাও একটানা নয়। খুব বেশিও নয়। বিক্ষিপ্ত ভাবে হবে। বৃষ্টির প্রভাব বেশি হবে উপকূল ও লাগোয়া জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য কোনো প্রভাব নেই।

আজ আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস ইস্যু করবে

চতুর্থীতে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে

পঞ্চমী, ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে বিক্ষিপ্ত ভাবে দিনের যে কোনো সময়ে হালকা থেকে মাঝারি অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে মূলত উপকূলের জেলায়। সঙ্গে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অল্প সময়ের হালকা মাঝারি বৃষ্টি

সব থেকে স্বস্তির খবর-- পুজোর আগেই বাংলা থেকে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ, বর্ষা

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে এখন রাজ্যে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার মহালয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে

মহালয়ার পরের দিন রবিবার থেকে মঙ্গলবার, গোটা রাজ্য থাকবে একেবারে শুষ্ক। যাকে বলে পুজো প্রস্তুতির আদর্শ আবহাওয়া। এই সময়কালে মুখ্যমন্ত্রী একাধিক পুজোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। ফলে সেই পর্ব থাকতে চলেছে একেবারে অনুকূল

মঙ্গলবার নয়াদিল্লির মৌসম ভবন আনুষ্ঠানিক ভাবে বঙ্গে বর্ষাবিদায়ের খবর ঘোষণা করতে পারে। বর্ষার যে বিদায়রেখা একটানা ৫ দিন ঝাড়খণ্ডে আটকে ছিল, তা সোমবার এগোবে পশ্চিমবঙ্গের দিকে

বর্ষাবিদায়-সংবাদ

বর্ষা বিদায় নেওয়ার পরও কেন বৃষ্টির আশঙ্কা থাকবে? নেপথ্যে সেই নিম্নচাপ। তবে, এই নিম্নচাপ বাংলায় আসবে না। মৌসম ভবনের পূর্বাভাস, নিম্নচাপ যাবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে। তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলায়। যদিও সেই প্ৰভাবও খুব উল্লেখযোগ্য কিছু নয়। নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারত, এমনকি ওড়িশাতেও কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু সেই আশঙ্কা বাংলায় থাকছে না।

আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত

মৌসম ভবন জানিয়েছে, ১১ অক্টোবর অর্থাৎ রবিবার আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত হাজির হতে পারে। ১৩ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। এর পরবর্তী ৪ দিনে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে। নিম্নচাপের হাত ধরেই উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা শুরু হবে দক্ষিণ ভারতে। বৃষ্টি পাবে তামিলনাড়ু-অন্ধ্রের খরাক্লিষ্ট অঞ্চল। অর্থাৎ, দক্ষিণ ভারতের জ্বালা জুড়োবে, আবার বাংলার বুকেও পুজোয় দুর্যোগ নেমে আসার আশঙ্কা নেই। তবে পঞ্চমী ষষ্ঠী এবং প্রথম সপ্তমী ঠাকুর দেখতে বেরোলে ব্যাগে একটা ছাতা রেখে দেওয়া ভালো।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES