• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /শুক্রেই ৫ ডিগ্রি নামবে তাপমাত্রা! 'আখবান'কে সরিয়ে দিয়ে শীত কি এসে পড়ল? ওয়েদারের বিগ আপডেট

শুক্রেই ৫ ডিগ্রি নামবে তাপমাত্রা! 'আখবান'কে সরিয়ে দিয়ে শীত কি এসে পড়ল? ওয়েদারের বিগ আপডেট

Bengal Weather Update Today: জানা গিয়েছে, ঘূর্ণিঝড় আখবান তৈরি হতে পারে বঙ্গোপসাগরেই। সেক্ষেত্রে ১৮ দিনের ব্যবধানে এটি হতে চলেছে বঙ্গোপসাগরের তৃতীয় ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত যা অনুমান, অর্ণব বা মুরাসুর তুলনায় আখবানের শক্তি অপেক্ষাকৃত কম থাকতে পারে। শীত কি পড়বে এবার?

Written BySoumitra Sen
Published: Nov 13, 2026, 09:05 IST|Updated: Nov 13, 2026, 09:13 IST
joinshare
শুক্রেই ৫ ডিগ্রি নামবে তাপমাত্রা! 'আখবান'কে সরিয়ে দিয়ে শীত কি এসে পড়ল? ওয়েদারের বিগ আপডেট

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

নাম আছে, ঠিকানাও আছে, কিন্তু...খাস কলকাতায় এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়!

2

অবশেষে স্পিকারকে জবাব! 'কংগ্রেস ছাড়ার সময়ে মমতার মনে হয়নি অন্যায় হচ্ছে', জি ২৪ ঘণ্টায় বিস্ফোরক কাকলি

3

লাফিয়ে কমছে সোনা! ১০ মাসে কমেছে ৫৪ হাজার টাকা! ১০ গ্রাম সোনার দাম এবার কোথায় নামল জানলে চমকে উঠবেন!

4

পরীক্ষায় খারাপ মার্কস, আর তারপরই বিকট একটা শব্দ: ১৯ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে দিল ছোট্ট মেয়েটা

5

জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণ জানালেন অর্থমন্ত্রী, দিলেন সমাধানের আশাও

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: কালীপুজো কেটে গিয়েছে, কিন্তু উৎসব শেষ হয়নি। এবার ছটপুজো, কার্তিক পুজো, জগদ্ধাত্রীপুজো। এই সময়টায় কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। কী জানালেন তিনি? 'ঘূর্ণিঝড় আখবান' নিয়ে কি কোনও আপডেট আছে? শীত কি এবার পড়বে?

ঘূর্ণিঝড় আখবান

জানা গিয়েছে, ভারত মহাসাগর নয়, ঘূর্ণিঝড় আখবান তৈরি হতে পারে বঙ্গোপসাগরেই। সেক্ষেত্রে ১৮ দিনের ব্যবধানে এটি হতে চলেছে বঙ্গোপসাগরের তৃতীয় ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত যা অনুমান, অর্ণব বা মুরাসুর তুলনায় আখবানের (নামকরণ করেছে ইরান) শক্তি অপেক্ষাকৃত কম থাকতে পারে। ভারত মহাসাগর অববাহিকা ঘেঁষে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি মাঝারি পাল্লার ঘূর্ণিঝড়ের প্রাথমিক অভিমুখ আবার অন্ধ্র উপকূল। তবে দেশ জুড়ে পশ্চিমি ঝঞ্ঝা এবং প্রবল বেগের উত্তর-পশ্চিমি হাওয়া শেষ পর্যন্ত এটিকে ওড়িশার দিকেও ঠেলতে পারে বলে কোনও কোনও আবহাওয়া গবেষণা মডেলে দেখানো হচ্ছে।

আরও পড়ুন: ঘুমপাড়ানি গুলিই কি ভ্রূণের অপমৃত্যুর কারণ? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনা বাঘিনি 

গালফ অফ মানার এলাকায় ঘূর্ণাবর্ত

আজ ১৩ নভেম্বর শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গালফ অফ মানার এলাকায় একটি ঘূর্ণাবর্ত প্রথমে সুস্পষ্ট নিম্নচাপের আকার নেবে। আগামীকাল ১৪ নভেম্বর এটি শক্তি বাড়িয়ে প্রায় একই জায়গায় অবস্থান করবে। ১৫ নভেম্বর এই সিস্টেম অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে।

ডপলার রাডারে

অভিমুখ এখনও পর্যন্ত অন্ধ্র মনে করা হলেও শেষ মুহূর্তে ওড়িশার উপকূলে আঘাত হানতে পারে আখবান এমন সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরবর্তী সময় ডপলার রাডারে এটির স্পষ্ট চেহারা ধরা পড়লে আরও বিস্তারিত তথ্য দেবে নয়াদিল্লির মৌসম ভবন।

শীতের আমেজ

রাজ্যে আজ, শুক্রবার থেকেই হালকা শীতের আমেজ। রাতের তাপমাত্রা আজ শুক্র থেকে সোমবারের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ৪ এবং পশ্চিমাঞ্চলের জেলায় ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দিনের তাপমাত্রা নভেম্বরের ২১-২২ তারিখের আগে নামার সম্ভাবনা কম। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে দিন ও রাতের স্থিতিশীল তাপমাত্রা রাজ্য জুড়ে শীতের আমেজ আরও বাড়াবে।

শুষ্ক মনোরম আবহাওয়ায় বাধা?

মাঝে কয়েকদিন শীতের আমেজে কাঁটা হতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়। একাধিক বেসরকারি আবহাওয়া মডেল দাবি করেছে-- প্রথমে ওড়িশা, তারপর পশ্চিমবঙ্গ এবং শেষে বাংলাদেশে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে আখবান। তার আগে পর্যন্ত রাজ্য জুড়ে প্রধানত শুষ্ক এবং মনোরম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update