SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা! ঘণ্টায় ১৩৫ কিমির হাওয়ায় প্রবল দুর্যোগের আশঙ্কা

Bengal Weather Update Today: জগদ্ধাত্রী পুজোয় একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে! ঘূর্ণিঝড় আকভানের পরোক্ষ প্রভাব এটা। উপকূল এলাকায় ঝড়বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা! জেলায় জেলায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা।

Written By Soumitra Sen
Published: Nov 16, 2026, 10:19 AM IST | Updated: Nov 16, 2026, 10:38 AM IST
Join

অয়ন ঘোষাল: জগদ্ধাত্রী পুজোয় একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে! ঘূর্ণিঝড় আকভানের পরোক্ষ প্রভাব এটা।  উপকূল এলাকায় ঝড়বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা! জেলায় জেলায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা। রাজ্যে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলায় সকাল-সন্ধ্যা শীতের আমেজ। আর কলকাতা-সংলগ্ন এলাকায় মনোরম আবহাওয়া থাকবে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

সিস্টেম

অতি-গভীর নিম্নচাপ আজ সন্ধ্যেয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এরপর উত্তর পশ্চিম দিকে এগোবে সেটি। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে ১৯ নভেম্বর। সেদিন মধ্যরাতের আগেই ল্যান্ডফল। একটি পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা থেকে মলদ্বীপ পর্যন্ত।

ঘূর্ণিঝড়

দক্ষিণপূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর অতি-গভীর নিম্নচাপে পরিণত। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে।  অতি গভীর নিম্নচাপ, সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়ার বিভিন্ন মডেলের অনুমান, এই ঘূর্ণিঝড়ের 'অর্ণব' এবং 'মুরাসু'র মতই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেই অভিমুখ। মছলিপত্তনমের কাছে এটি অতি শক্তিশালী (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) ঘূর্ণিঝড়  হিসেবে স্থলভাগে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে 'আকভান'। যে নাম দিয়েছে ইরান। এর ল্যান্ডফলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেইসময় হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: বিধ্বংসী ঘূর্ণিঝড়; ৩০৫ কিমি/ঘণ্টা হাওয়া! ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে নরক বিস্তীর্ণ 

দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বুধবার সকাল পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে। বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টি শুরু হবে। থাকবে দমকা ঝোড়ো বাতাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনাই বেশি।

জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ১

বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের প্রথম দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ঝড় ও বৃষ্টিতে উপকূলের কিছু জেলায় দুর্যোগের পরিস্থিতি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়া জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা! দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা (গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা) হাওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) বওয়ার সম্ভাবনা।

জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ২

শুক্রবার জগদ্ধাত্রী পূজার দ্বিতীয় বিসর্জনের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হলুদ সতর্কতা ওড়িশা ও উপকূলের জেলায়। কিছু জেলায় দুর্যোগের পরিস্থিতি ঝড়-বৃষ্টিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা!  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা  (গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা) হাওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) বওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু জেলায়। সব জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) বওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমতে পারে।

কলকাতায়

কলকাতায় শুষ্ক আবহাওয়া বুধবার সকাল পর্যন্ত। কখনো আংশিক মেঘলা আকাশ। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া; খুব হালকা শীতের আমেজ। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন; বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।

তাপমাত্রা-আর্দ্রতা

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৮ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES