SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম 'আকভান‌' কি যত সময় যাবে ততই ভয়ংকর হয়ে উঠবে? রইল ঝড়ের লেটেস্ট আপডেট

Cyclone Akwan update Today: আপাতত জানা গিয়েছে, দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এবং এটি আর শক্তি বাড়াবে না।

Written By Soumitra Sen
Published: Nov 18, 2026, 17:32 IST | Updated: Nov 18, 2026, 17:37 IST
Join

অয়ন ঘোষাল: এসে গেল আজ, বুধবারের বিকেলের আবহাওয়া-সংবাদ! কেমন থাকবে ওয়েদার? জানিয়ে দিলেন, আলিপুর আবহাওয়া দফতরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস। কী জানালেন তিনি? কেমন থাকবে আবহাওয়া? আপাতত জানা গিয়েছে, দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। এবং এটি আর শক্তি বাড়াবে না।

ঘূর্ণিঝড় আকভান

আপাতত, আর শক্তিশালী হবে না ঘূর্ণিঝড়। প্রবল ঘূর্ণিঝড় 'আকভান‌'! দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে বলে আপডেট রয়েছে। তবে এটি আর এর শক্তি বাড়াবে না। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) রূপে স্থলভাগে প্রবেশ করতে পারে। সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার; দমকা ঝোড়ো হাওয়া ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নারসাপুর ও ওড়িশার পুরীর মধ্যে দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে

আজ, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে আংশিক মেঘলা হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলায় কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পাহাড়ে তুষারপাত! ভালো করে শীত পড়ার আগেই সকলকে চমকে দিয়ে হেমন্তের অত্যাশ্চর্য স্নোফল, উচ্ছ্বসিত পাহাড়

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। বাকি জেলাতে এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।

শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলায় বেশিরভাগ জায়গায় বাকি জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা ও বাকি জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।

শনিবার সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পুরুলিয়া জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।

রবিবার সব জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। সোমবার সব জেলায় এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গে

আজ ও কাল উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। শনিবার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার  থেকে উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ। আগামীকাল ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূলের বাইরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ। মৎস্যজীবীদের মধ্যে যাঁরা গভীর সমুদ্রে আছেন, তাঁদের উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES