• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /উত্তাল সমুদ্র, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

উত্তাল সমুদ্র, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

পূর্বাভাস অনুযায়ী, ২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। এর প্রভাবে ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া এবং ২৮-৩০ অক্টোবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Written ByDebasmita Das
Published: Oct 24, 2026, 05:17 PM IST|Updated: Oct 24, 2026, 05:27 PM IST
joinshare
উত্তাল সমুদ্র, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ২৫ অক্টোবর অতি গভীর নিম্নচাপ এবং ২৬ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শক্তি বাড়িয়ে ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়।

এর প্রভাবে ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া এবং ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টি?

২৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ২৭ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন, বছরে ১ লক্ষ চাকরি, বাল্যবিবাহ রোধ, কাকদ্বীপকে জেলা! গঙ্গাসাগর মেলা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭০-১১০ মিলিমিটার হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার এবং অন্যান্য জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ২৮ অক্টোবর। ২৯ অক্টোবর সব জেলায় অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকতে পারে ২৭ অক্টোবর পর্যন্ত। পরের দিন উত্তরবঙ্গের সব জেলায় কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ২৯ অক্টোবর অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ অক্টোবর উত্তরবঙ্গের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন, বিধানসভায় নিশ্চিত ছিলেন না; পুরভোটেও কঠিন লড়াই মমতার, মেনে নিলেন সৌগত

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। ২৬ অক্টোবর থেকে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যাওয়া নিষেধ। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার কথা জানানো হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update