SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পরীক্ষা ছাড়াই রক্তের রিপোর্ট! রোগী সেজে ডায়াগনস্টিক সেন্টারে পৌঁছে তাজ্জব বিচারপতি

রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরির অভিযোগ। রোগী সাজিয়ে অভিযান চালান বিচারপতি বিশ্বজিৎ বসু। অনিয়ম সামনে আসতেই দু’টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ।

Written By Debasmita Das
Published: Nov 18, 2026, 17:02 IST | Updated: Nov 18, 2026, 17:16 IST
Join

অরূপ লাহা: বর্ধমানে বসতবাড়িতে ডায়াগনস্টিক সেন্টারের ভুয়ো রিপোর্ট কান্ড! অভিযানে গিয়ে হতবাক বিচারপতি বিশ্বজিৎ বসু। ভূত ধরতে টোটোয় চেপে সোজা ডাক্তার পাড়ায় হাজির হাইকোর্টের প্রাক্তন বিচারপতি! সঙ্গে এক সহযোগী। উদ্দেশ্য নিছক রোগী সেজে রক্ত পরীক্ষা করানো। আর সেই ভান করতেই ফাঁস হল এক মারাত্মক চক্র। 

বর্ধমান শহরের খোসবাগান এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে নমুনা দিয়ে হাতে পেলেন আকাশপাতাল তফাত থাকা রক্ত পরীক্ষার রিপোর্ট। বুধবার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের আকস্মিক অভিযানে সামনে এল এই চাঞ্চল্যকর অনিয়মের ছবি। 

আরও পড়ুন, রাজনীতিতে বড় চমক: ইস্তফা দিয়ে সরে দাঁড়ালেন সাবিনা ইয়াসমিন, ভেঙে পড়ল তৃণমূল

কী ঘটেছিল খোসবাগানের ডায়াগনস্টিক সেন্টারে?

কয়েকদিন আগেই কলকাতার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করিয়েছিলেন বিচারপতির ওই সহযোগী । বুধবার সকালে সেই পুরোনো রিপোর্টের ফোটোকপি সঙ্গে নিয়ে খোসবাগানের ওই সেন্টারে রক্ত দিতে যান তিনি। নিয়মমাফিক রক্ত নেওয়ার কিছুক্ষণের মধ্যেই হাতে চলে আসে রিপোর্ট। কিন্তু সেই রিপোর্ট দেখেই চোখ কপালে ওঠে তাঁর। কলকাতার রিপোর্টের সঙ্গে বর্ধমানের এই সেন্টারের রিপোর্টের আকাশপাতাল তফাত দেখে তিনি কর্মীদের চেপে ধরেন।

এরপরই কর্মীদের জেরার মুখে বেরিয়ে আসে আসল সত্য। কর্মীরা স্বীকার করেন, এত সকালে সেন্টারে কোনও চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। কোনও পরীক্ষা না করেই কেবল অনুমান বা আন্দাজ করে মনগড়া রিপোর্ট তৈরি করে রোগীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। 

মঙ্গলবারের মত বুধবার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বিচারপতি বিশ্বজিৎ বসু বর্ধমানে একাধিক নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। খোসবাগানের ওই ভুয়ো রিপোর্টের বিষয়টি সামনে আসার পরেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন, ইমতিয়াজ দিলেন প্রতিমা; শাহাবাজের শাড়ি, সাজসজ্জায় অভীক, সম্প্রীতির ছোঁয়ায় 'অস্ত্রগ্রা

পরিদর্শনে গিয়ে দেখা যায়, আবাসিক বসতবাড়ির মধ্যেই রমরমিয়ে চলছে ওই ডায়াগনস্টিক সেন্টার। নেই যথাযথ পরিকাঠামো, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান বলেন, পরীক্ষার রিপোর্টই যদি এমন ভুলভাল হয়, তবে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাবেন কী করে? স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। আপাতত খোসবাগানের দু'টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন বিশ্বজিৎ বসু।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES