SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বর্ধমান অরবিন্দ পল্লিতে এবার থিম 'বাহন বন্দে ভারত ভূস্বর্গে মা', বাজেপ্রতাপপুরে 'স্বপ্নলোক'

Durga Puja: কোথাও স্বপ্নলোক তো কোথাও বন্দে ভারত। পুজোয় সেজে উঠেছে বর্ধমান

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 19, 2026, 05:08 PM IST | Updated: Oct 19, 2026, 05:12 PM IST
Image Credit: বর্ধমানে পুজো
Join

অরূপ লাহা: পুজো মূল আকর্ষণ বন্দে ভারত ট্রেন। বর্ধমানের অরবিন্দ পল্লির সুভাষ অ্যাথলেটিক ক্লাবের পুজো থিম এবার 'বাহন বন্দে ভারত ভূস্বর্গে মা'। বন্দে ভারত ট্রেনের আদলে আস্ত দুটি কামরা তৈরি করা হয়েছে মণ্ডপে। ট্রেন চলাচলের জন্য পাতা হয়েছে রেল। অরবিন্দ পল্লি মোড় থেকে যাত্রী নিয়ে নারী কলোনীর মণ্ডপের সামনে আসছে বন্দে ভারত। ভূস্বর্গ কাশ্মীরের অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয়েছে মণ্ডপে।

উদ্যোক্তাদের দাবি, বন্দে ভারত ট্রেন নিয়ে সকলেরই বিশেষত শিশুদের মধ্যে কৌতুহল রয়েছে। অন্যদিকে, ভূস্বর্গ নিয়ে বড়োদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বন্দে ভারত ট্রেনের সঙ্গে পরিচয় করাতে এবং ভূস্বর্গ হিসাবে কাশ্মীরের সৌন্দর্য্য  উপভোগের আনন্দ  দিতেই  এই থিম ভাবনা।

বর্ধমানের বাজেপ্রতাপপুর রেলওয়ে  ট্রাফিক কলোনীর বারোয়ারী দুর্গাপুজো এবারে ১০৩ বছরে পড়েছে। থিম স্বপ্নলোক। উদ্যোগক্তাদের দাবি, মণ্ডপের ভিতরে প্রবেশ করলে মনে হবে স্বপ্নের জগতে রয়েছেন। মণ্ডপ সজ্জায় থাকছে কাঠ,বাঁশ, থার্মোকল,বিভিন্ন কালার ফোম, অভ্র ইত্যাদি। মন্ডপের ভিতরে থাকছে বিভিন্ন ধরনের মডেল।

মন্ডপের ভিতরে প্রবেশ করলে দর্শনার্থীদের  মনে হবে অন্য কোনও জগতে বা স্বপ্নলোকে চলে এসেছেন।  মন্ডপে প্রবেশের সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের  কিছু সময়ের জন্য এই অন্য অনুভূতি দিতেই এ ধরনের থিম ভাবনা নেওয়া হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শিল্পীরা মন্ডপ তৈরি করেছেন। প্রতিমাশিল্পী কালনার।  প্রতিমাও হয়েছে হয়েছে অভিনব। অশুভশক্তিনাশের প্রতীক দেবী দুর্গার রূপ তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন-নরবলির ইতিহাস থেকে অলৌকিক তোপধ্বনি! জঙ্গলের বুকে আজও জীবন্ত প্রাচীন এক পুজো

অন্যদিকে, বর্ধমানের ২ নম্বর শাঁখারি পুকুরের বিবেকানন্দ সেবক সঙ্ঘের দুর্গাপুজো ২২ তম বছরে পড়েছে। এ বছর পুজো কমিটির ভাবনায় উঠে এসেছে এক জ্বলন্ত সামাজিক প্রতিবাদ। এবারের থিম—‘চাই না হতে উমা’। এখানে উমা নির্যাতিতা নারীর প্রতীক।

প্রতিবছর দুর্গাপুজোয় এবং নবমীর দিনে কুমারী পুজোর মাধ্যমে দেবীরূপে যে কন্যা বা নারীকে শ্রদ্ধা জানানো হয়, সেই নারীকেই সমাজের একশ্রেণির  মানুষের লালসার শিকার হয়ে অন্ধকারের জগতে হারিয়ে যেতে হয়। নারী নির্যাতন, অত্যাচার, ধর্ষণ, পাচার এবং দেহব্যবসার বিরুদ্ধে তীব্র বার্তা দেওয়াই এবারের মণ্ডপসজ্জার মূল উদ্দেশ্য।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES