• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার ৫ যুবক, ঘরের ছেলের ঘরে ফেরার অপেক্ষায় উৎকণ্ঠার প্রহর গুনছে পরিবার

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার ৫ যুবক, ঘরের ছেলের ঘরে ফেরার অপেক্ষায় উৎকণ্ঠার প্রহর গুনছে পরিবার

Uttarakhand Trekkers Missing: উত্তরাখণ্ডের কেদারতালে ট্রেকিংয়ে গিয়ে দুর্যোগের কবলে বাঁকুড়ার ৫ যুবক। এসডিআরএফ তল্লাশি অভিযান চালাচ্ছে। চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবারগুলি।

Written BySudeshna Paul Saha
Published: Nov 03, 2026, 11:55 AM IST|Updated: Nov 03, 2026, 12:08 PM IST
joinshare
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার ৫ যুবক, ঘরের ছেলের ঘরে ফেরার অপেক্ষায় উৎকণ্ঠার প্রহর গুনছে পরিবার

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
TEAM INDIA BIG BREAKING: নিউ জিল্যান্ড সিরিজের মাঝেই বিরাট ঘোষণা! তিলক ভার্মাকেই অধিনায়ক করল BCCI, ভারতীয় ক্রিকেটে ঝড়...

TEAM INDIA BIG BREAKING: নিউ জিল্যান্ড সিরিজের মাঝেই বিরাট ঘোষণা! তিলক ভার্মাকেই অধিনায়ক করল BCCI, ভারতীয় ক্রিকেটে ঝড়...

2

কেশম দ্বীপে আছড়ে পড়ল মিসাইল, সমঝোতার বার্তার পরেই আরও জোরালো মার্কিন হামলা! ইরান ধ্বংসের নোংরা ছক আমেরিকার?

3

'বাবার নামে মসজিদ রাখুন!', হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

4

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার ৫ যুবক, ঘরের ছেলের ঘরে ফেরার অপেক্ষায় উৎকণ্ঠার প্রহর গুনছে পরিবার

5

এভারেস্টের পথে ভয়াবহ দুর্ঘটনা! ল্যান্ডিংয়ের সময় দুই হেলিকপ্টারের মুখোমুখি ধাক্কা, মৃত ১

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

মৃত্যুঞ্জয় দাস: উত্তরাখণ্ডের কেদারতালে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার পাঁচ যুবক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরাখণ্ডের এসডিআরএফ। এই ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা। একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুন বাঁকুড়ার পাঁচ যুবক।

নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজন হলেন তাপস বাউরি, রতন ঘোষ, রিন্টু মণ্ডল ও উদয় ঘোষ। তাঁদের বাড়ি বাঁকুড়া-১ ব্লকের আঁচুড়ি শালবনি এলাকায়। অপর যুবক মনোজ খাওয়াসের বাড়ি ওই ব্লকের কেশরা এলাকায়। জানা গিয়েছে, কয়েক দিন আগে বাঁকুড়া থেকে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই পাঁচ যুবক। গত ২৭ অক্টোবর উত্তরকাশি জেলার কেদারতালে একটি ক্যাম্প থেকে মোট ১২ জনের একটি অভিযাত্রী দল ট্রেকিংয়ে বের হয়। কিন্তু পথে প্রতিকূল আবহাওয়ার কারণে বিপাকে পড়েন তাঁরা। 

পরে চারজন ফিরে আসতে পারলেও নিখোঁজ হয়ে যান আটজন। তাঁদের মধ্যেই রয়েছেন বাঁকুড়ার এই পাঁচ যুবক। সোমবার এই নিখোঁজের খবর পৌঁছয় বাঁকুড়া জেলা প্রশাসন ও পুলিশের কাছে। ব্লক প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে উদ্বেগে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে এসডিআরএফ।

আরও পড়ুন, পুরভোটে মালদায় বিজেপির চমক! একাধিক নতুন মুখ? প্রার্থী হচ্ছেন কারা? বড় কথা বলে দিলেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal
Accident