SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নিজের কার্যালয়েই আক্রান্ত অনুব্রত, ঘটনা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য শমীক ভট্টাচার্যের

Anubrata Mandal: নিজের কার্যালয়েই তাঁর চোখের সামনে ভাঙচুর। চেয়ারে বসে দেখলেন অনুব্রত মণ্ডল। এমন দৃশ্য একেবারেই অন্যরকম

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 01, 2026, 02:50 PM IST | Updated: Oct 05, 2026, 02:26 PM IST
Image Credit: অনুব্রতর কার্যালয়ে ভাঙচুর
Join

মনোজ মণ্ডল: একসময় যাকে বীরভূমের বাঘ বলে মনে করা হত সেই অনুব্রত মণ্ডলই আক্রান্ত। তাও আবার নিজের অফিসেই। বুধবার তাঁর কার্যালয়ে ঢুকে পড়ে কয়েকজন যুবক। তাঁর চোখের সামনেই তার টেবিলে চেলাকাঠের বাড়ি দিয়ে সবকিছু ভেঙে দেয়। ওই ঘটনাকে একেবারে নাটক বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসাতে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টকে একযোগে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। অনুব্রত মণ্ডলের বাড়িতে সাম্প্রতিক হামলার ঘটনা থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ভাষায় মন্তব্য করেন তিনি।

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য বলেন, “এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত নাটক এবং অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। অনুব্রত মণ্ডলের বাড়িতে এভাবে আক্রমণ করা যায়, এটা আগে কেউ কখনও কল্পনাও করতে পারেনি। অথচ আজ ঠিক সেটাই ঘটানো হল। কয়েকজন লোক ভেতরে ঢুকল এবং বেরিয়ে যাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে গেল। গোটাটাই সাজানো এবং ভীষণ দুর্বল এক চিত্রনাট্যের বহিঃপ্রকাশ।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান ও শক্তি নিয়ে কটাক্ষ করে তিনি আরও মন্তব্য করেন, “যে কোনও বিষয়ে আপত্তি বা সম্মতি জানাতে গেলে একটি নির্দিষ্ট সংখ্যক আসন থাকা প্রয়োজন, যা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই।”

আসন্ন উপনির্বাচনী লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজেপি সভাপতি বলেন, “বর্তমানে রাজ্যে সিপিএমও শূন্য, তৃণমূলও শূন্য। আগামী নির্বাচনে তৃণমূল, সিপিএম এবং বিরোধী শক্তি সবাই এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক, ভোটের ফল বেরোলেই আসল সত্য পরিষ্কার হয়ে যাবে।”

আত্মবিশ্বাসের সুরে শমীক দাবি করেন, রেজিনগরের ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটারদের সমর্থন নিয়ে যেমন বিজেপি জয়লাভ করবে, ঠিক তেমনই নন্দীগ্রামেও বিজেপির বিজয় নিশ্চিত।

উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানে শমীক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, দিলীপ সিং ও ড. রাজেশ কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES