SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

তুলির টানে উত্তমস্মরণ, যুব সমাজকে কী বার্তা শিল্পী অমরনাথের?

Mahanayak Uttam Kumar: ক্যানভাসে তার বিভিন্ন রেখার মাধ্যমে ফুটে উঠেছে মহানায়ক উত্তম কুমার

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 12, 2026, 01:28 PM IST | Updated: Oct 12, 2026, 01:46 PM IST
Image Credit: মহানায়ক উত্তম কুমার
Join

প্রদ্যুত্ দাস: জন্ম শতবর্ষ মহানায়ক উত্তম কুমারের। ২০২৬ শুধুই উত্তমময়। এবছর উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে অনেক অনুষ্ঠান হচ্ছে। জলপাইগুড়ি শহরের চিত্রশিল্পী অমরনাথ নন্দীও তার ব্যতিক্রম নয়।

দীর্ঘদিন ধরে বিভিন্ন আঙ্গিকে উত্তম কুমারের ছবি আঁকছেন তিনি। বিগত দিনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এসেছে ছবি আঁকার জন্য। বিভিন্ন রেখার মাধ্যমে তিনি তাঁর কলাকে ফুটিয়ে তোলেন নিজের মতো করে। এটাই তার নিজস্বতা।

এবার পুজোয় অমরনাথ মেতেছেন মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। ৩ ফুট বাই দুই ফুট এর একটি ক্যানভাসে তার বিভিন্ন রেখার মাধ্যমে ফুটে উঠেছে মহানায়ক উত্তম কুমার । এ যেন এক উত্তম কুমারের জীবন্ত প্রতিচ্ছবি ।

আরও পড়ুন-নিঃশব্দ ইতিহাসের নাম রেবা পাল! আশি বছর বয়সেও ভাঙা ঘরেই বাঁচিয়ে রেখেছেন বাংলার দুর্গার চালচিত্র

আগামী বছরের আন্তর্জাতিক আর্ট এক্সিবিশনে এই ছবিটি তিনি রাখতে চান।  অমরনাথ চান তাঁর সৃষ্টি তার দুটি চোখের বাইরে আরো হাজার মানুষ দেখুক । বর্তমান যুব সমাজকে তিনি একটাই বার্তা দিতে চান যে বর্তমান যুবসমাজ যেভাবে নেশার প্রতি আসক্ত হয়েছে সেই নেশা থেকে সরে এসে তারা রং তুলির নেশা করুক। ছবি আঁকার নেশা করুক । এতে বদলাবে সমাজ সুস্থ হবে আমাদের পরিবেশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES