সোমা মাইতি: সরকার বদলেছে। রাজ্যে পুজোর সংখ্য়া বেড়েছে। পরিবর্তনের সরকার আসার পর রাজ্যে ১৩ হাজার নতুন পুজো হচ্ছে। মুর্শিদাবাদে পুজো উদ্বোধনে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার মুর্শিদাবাদের বুধাসপাড়ায় দুর্গাপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, রাজ্যে ৫৮ হাজার পুজো কমিটিকে ১ লক্ষ করে টাকার সহযোগিতা করা হয়েছে । মুর্শিদাবাদ জেলাতেও ৮০০ র বেশি নতুন পুজো অনুমোদন পেয়েছেন।
মুর্শিদাবাদের বেকারদের এদিন কর্মসসংস্থানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । জলাশয় ঘিরে পর্যটন ঢেলে সাজানোর ঘোষণাও করেন। মুখ্যমন্ত্রী বলেন,আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ সব বিষয়ে সরকারকে সহযোগিতা করুন। যারা ধর্ম বাচানোর জন্য বাংলাদেশ থেকে চলে এসেছিলেন। তাদের এখন সিএএ সার্টিফিকেট পেতে অসুবিধা হবে না। জেলা শাসক শুনানি করে সিএএ সার্টিফিকেট দিয়ে দেবেন।
মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়তে চাই। নিষিদ্ধ কফ সিরাপ, জাল , টাকা এপার ওপার করে সমগ্র পরিবেশ নষ্ট করছে। আমরা চাই নেশামুক্ত মুর্শিদাবাদ। ১৮ বছরের নীচে যাতে কোন কন্যার বিবাহ না হয় আপনাদের দেখতে হবে। জানুয়ারি থেকে জুন রাজ্যে ৬০ হাজার প্রাতিষ্ঠানিক প্রসব হয়েছে ১৮’র নীচে মেয়েদের। তার চেয়ে সব চেয়ে বেশি মুর্শিদাবাদে ৯৭০০। নাবালিকাদের বিয়ে দিয়ে দিচ্ছেন। তাঁরা গর্ভবতী। বাচ্চা হচ্ছে। এই জায়গা থেকে সমাজকে বাঁচাতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, আমার আবেদনে সাড়া দিয়ে রেজিনগর রাজ্য সরকারের উপর আস্থা প্রকাশ করেছেন। কিছুদিন পরেই আসব নারকেলবাড়ি ব্রিজের শিলান্যাস করার জন্য। মুখ্যমন্ত্রী বলেন, যত শক্রু সম্পত্তি রয়েছে। রাজ্য সরকার তার কাস্টডিয়ান হবে। উন্নয়নে অর্থের অভাব হবে না। মুর্শিদাবাদে গার্লস কলেজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ১০০ আসনের গার্লস কলেজ হবে মুর্শিদাবাদে। ডিসেম্বরের মধ্যে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)