'২০২৬-র নির্বাচনের ফলাফলে তৃণমূল ছত্রভঙ্গ', শহিদ দিবসে বিস্ফোরক আবু তাহের
Abu Taher: 'শুভেন্দু অধিকারী প্রথম থেকে ১০ নভেম্বর আছেন, পালনও করেন। এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, এবারও থাকবেন'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '২০২৬-র নির্বাচনের পর দল ছত্রভঙ্গ'। বিস্ফোরক তৃণমূল নেতা আবু তাহের। বললেন, 'আমি কোনও খোঁজখবর নিই না। রাজ্য়স্তরের কেউ আমাদের খোঁজ খবর নেয় না'।
আরও পড়ুন: হোটেলের ভেতরেই জুয়ার ঠেক! গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৪
বদলের বাংলায় প্রথম নন্দীগ্রাম দিবস। কবে? আজ, মঙ্গলবার ১০ নভেম্বর। কিন্তু নন্দীগ্রামে গিয়ে যখন শহিদ তপর্ণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন দেখা গেল না মমতা তৃণমূলকে। একসময় শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন আবু তাহের। সেই শুভেন্দু-ই এখন রাজ্য়ের মুখ্যমন্ত্রী।
নন্দীগ্রামে কি তৃণমূলের কোনও কর্মসূচি আছে? আবু তাহের বলেন, 'নন্দীগ্রামে তৃণমূলের কোনও কর্মসূচি আছে বলে জানা নেই। নন্দীগ্রামে তৃণমূলের অস্তিত্ব কোথায়? ২০২৬-র নির্বাচনের ফলাফলে দল ছত্রভঙ্গ'। তাঁর স্পষ্ট কথা, 'শুভেন্দু অধিকারী প্রথম থেকে ১০ নভেম্বর আছেন, পালনও করেন। এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, এবারও থাকবেন'।
আরও পড়ুন: অতীতে বয়ে গিয়েছে আয়লা-আমপান-বুলবুল, এবার হিঙ্গলগঞ্জে বসল আগাম সতর্কতা কেন্দ্র
এদিকে নন্দীগ্রাম শহিদ দিবসে ১৯ বছর আগে সিপিএমের নৃশংসতার স্মৃতি মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, 'শহিদ দিবস পালনে কোনও রাজনৈতিক ব্যানার-পতাকা আমরা ব্যবহার করি না। এখন সরকারে আছি, সরকারকেও এতে জড়াই না। ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারেই এটা করা হয়ে থাকে। সম্মানীয় স্বদেশ দাস অধিকারী বরাবরই এর ব্য়বস্থা করে থাকেন। আমরা মূলত শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করে, অগ্নি প্রজ্জ্বলন করি। বিদেহি আত্মাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচি শেষ করি'।
মমতাকে নিশানা করে মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তেখালিতে। ওঁর পনের বছরের মুখ্যমন্ত্রিত্বকালে দেথ সার্টিফিকেটটা দেননি। হাইকোর্ট করে আমি আদায় করে দিয়েছি। চার লাখ টাকা করে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিয়েছিল। চার জনকে টাকা দেয়নি কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে যায়নি। এসব অনেককিছু হয়েছে। ২০০৭ সালে ১০ নভেম্বরের পরে রক্তাক্ত সূর্যোদয় হয়েছিল। নাম নেব না, তত্কালনীন মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন, দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেয়ার ওন কয়েন। অনেকেই ভিকট্রি চিহ্ন দেখিয়েছিলেন। এখনও বেঁচে আছেন বিমান বসু। তাঁকে শ্রদ্ধা জানিয়েই বলি। তিনি বলেছিলেন, নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে। ১৯ বছর পেরিয়ে গিয়েছে। আমি আমার সংকল্পে সেদিনও অটল ছিলাম আজও অবিচল আছি। আমি দাঁড়িয়ে আছি। যারা আমাকে আটকাটে গিয়েছিল তারা আজ নেই'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)