SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

তৃণমূলে বিরাট ভাঙন, NCPI এর দখলে ১৮ পঞ্চায়েত ও ৩ পঞ্চায়েত সমিতি

কয়েক দিন ধরে পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা তৃণমূল ছেড়ে এন সি পি আই তে যোগদান করছে। এখনো পর্যন্ত ১৮টি পঞ্চায়েত ও ৩টি পঞ্চায়েত সমিতি ভোটে না লড়েও এন সি পি আই এর দখলে চলে গেছে যোগদানের ফলে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 24, 2026, 14:12 IST | Updated: Nov 24, 2026, 14:15 IST
Image Credit: এনসিপিআই
Join

বিমল বসু: আবারো তৃণমূল পঞ্চায়েতে ভাঙ্গন। তৃণমূল পার্টি অফিসের ব্যানার বদলে রাতারাতি এনসিপিআই তে রূপান্তরিত হয়ে গেল। বসিরহাট জেলায় এখনো পর্যন্ত ১৮টি পঞ্চায়েত ও ৩টি পঞ্চায়েত সমিতি ভোটে না লড়েও এনসিপিআই এর দখলে। বিরোধীদের প্রশ্ন নেপথ্যে কাদের হাত এই দল বদলে,কার সুবিধা। বর্ষিয়ান বিজেপি নেতা বলেন দলে যোগদান ঘুর পথে কেন সরাসরি কেন নয় এটা আমাদের দুর্ভাগ্য।

বসিরহাট সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেস ছেড়ে এন সি পি আই তে যোগদানের হিড়িক পড়ে গেছে। পাশাপাশি দখল হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। রাতারাতি তৃণমূলের ব্যানার বদলে এন সি পি আই এর ব্যানার লাগানো হয়েছে বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকা শাঁকচুড়া বাজার এলাকার তৃণমূলের পার্টি অফিসে। এখনো তৃণমূলের সিম্বল পুরোপুরি মুছে উঠতে পারেনি দেওয়ালের গায়ে জ্বলজ্বল করছে জোড়া ফুলের সিম্বল।

গত কয়েক দিন ধরে পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা তৃণমূল ছেড়ে এন সি পি আই তে যোগদান করছে। এখনো পর্যন্ত ১৮টি পঞ্চায়েত ও ৩টি পঞ্চায়েত সমিতি ভোটে না লড়েও এন সি পি আই এর দখলে চলে গেছে যোগদানের ফলে। এনসিপিআই এর কো অর্ডিনেটর হাজী মন্টু দাবি করেন এই মাসের মধ্যেই বসিরহাট সাংগঠনিক জেলার ৯০% পঞ্চায়েত তাদের দখলে চলে আসবে।

প্রশ্ন করা হয়, প্রত্যেক দলের একজন মুখ থাকে, কিন্তু আপনাদের ব্যানারে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি যোগদানকারীরা নরেন্দ্র মোদি জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছে, এটা কেন? তার সদুত্তর দিতে পারিনি এন সি পি আই এর কো-অর্ডিনেটর।

রবিবার সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে পাঁচটি পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতি, তার আগে বসিরহাট দক্ষিণ বিধানসভা চারটি পঞ্চায়েত এন সি পি আই তে যোগ দেয়।

আরও পড়ুন-ভুল এন্ট্রির মাশুল দিচ্ছেন আড়াই বছর ধরে! বাড়িতে দিব্যি সংসার করছেন, অথচ সরকারি নথিতে মৃত বিনিতা

বিরোধীরা এই দল বদলের পিছনে কারণ খুঁজতে গিয়ে একাধিক যুক্তি খাড়া করছে, বর্ষীয়ান সিপিএম নেতা অনিমেষ মুখার্জি বলেন ভয় দেখিয়ে না ভালোবাসায় দল পরিবর্তন হচ্ছে? যুক্তি দেখান একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু এবং বিজেপির আরেক শিবিরের মধ্যে অন্তর কলহ আছে সেই কারণে নিজের হাত শক্ত করতে তিনি গুটি সাজাচ্ছেন। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে ঘুর পথে হলেও পঞ্চায়েত গুলোকে নিজেদের দখলে রাখলে তাদের সুবিধা হবে। তাই বিজেপির বি-টিম এন সি পি আই এর দ্বারা ক্যাপচার করে রাখা হচ্ছে।

বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, টিচার্স সেলের রাজ্য কনভেনার দীপক কুমার সরকার বলেন, মানুষ দলে আসবে সেটা আমাদের কাম্য। আমার দলে না এসে এনসিপিআই তে চলে যাচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য। এন সি পি আই যেটা করে ঘর গোছাচ্ছে এটা আমাদের ক্ষতি হচ্ছে। আগামীদিন এই এন সি পি আই কিন্তু আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদির ছবি নিয়ে যোগদান করছে কী অধিকার আছে তাদের। আমি একজন বিজেপি নেতা হিসাবে প্রতিবাদ জানাচ্ছি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES