• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /কলেজ ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০ হাজার টাকা, শুরু হচ্ছে ভগিনী নিবেদিতা স্কিম-- কারা পাবেন? কখন পাবেন এই সুবিধা?

কলেজ ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০ হাজার টাকা, শুরু হচ্ছে ভগিনী নিবেদিতা স্কিম-- কারা পাবেন? কখন পাবেন এই সুবিধা?

West Bengal Sister Nivedita Scheme: মেয়েদের উচ্চশিক্ষায় আরও বেশি করে উৎসাহিত করতে এবং কলেজে পড়াকালীন তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভগিনী নিবেদিতা স্কিম’ (Sister Nivedita Scheme)।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Oct 06, 2026, 07:00 PM IST|Updated: Oct 06, 2026, 07:49 PM IST
joinshare
কলেজ ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০ হাজার টাকা, শুরু হচ্ছে ভগিনী নিবেদিতা স্কিম-- কারা পাবেন? কখন পাবেন এই সুবিধা?
Image Credit: কলেজ ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০ হাজার টাকা

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের মরসুমে রাজ্যের পড়ুয়াদের জন্য একগুচ্ছ জনমুখী সিদ্ধান্ত। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভার (ক্যাবিনেট) গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের উচ্চশিক্ষা ও ছাত্রকল্যাণে একাধিক নতুন প্রকল্পের কথা তুলে ধরেন। জেনারেল কাস্টের কলেজ ছাত্রী থেকে শুরু করে পিছিয়ে পড়া তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতি (ST) পড়ুয়া-- সবার জন্যই সরকারি আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য প্রশাসন।

ভগিনী নিবেদিতা প্রকল্পে ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকার অনুদান
 

মেয়েদের উচ্চশিক্ষায় আরও বেশি করে উৎসাহিত করতে এবং কলেজে পড়াকালীন তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভগিনী নিবেদিতা স্কিম’ (Sister Nivedita Scheme)।

মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত অবিবাহিত ছাত্রী স্কুল পাশ করে কলেজে ভর্তি হবেন, তাঁরা তাঁদের স্নাতক স্তরের চার বছরের শিক্ষাবর্ষে মোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা সরকারি আর্থিক অনুদান পাবেন।

এই প্রকল্পের আওতায় সরাসরি উপভোক্তা ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে তিনটি নির্দিষ্ট কিস্তিতে মোট অর্থ পাঠানো হবে:

প্রথম বর্ষ সমাপ্তির পর: ১৭,০০০ টাকা

দ্বিতীয় বর্ষ সমাপ্তির পর: ১৭,০০০ টাকা

তৃতীয় বর্ষ সমাপ্তির পর: ১৬,০০০ টাকা

(সর্বমোট = ৫০,০০০ টাকা)

কবে থেকে মিলবে এই অর্থ?
 

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। অর্থাৎ, চলতি শিক্ষাবর্ষে (২০২৬ সালে) যে সমস্ত ছাত্রীরা রাজ্যের বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন, তাঁরা আগামী বছরের শুরু থেকেই প্রথম কিস্তির সুবিধা পেতে শুরু করবেন। উচ্চশিক্ষার খরচ সামলাতে এবং পরিবারে আর্থিক বোঝা কমাতে এই সিদ্ধান্ত অত্যন্ত ভাল সিদ্ধান্ত বলেই মনে করছে শিক্ষামহল।

SC ও ST পড়ুয়াদের জন্য হস্টেলের খাবার বরাদ্দ বৃদ্ধি
 

কলেজ ছাত্রীদের পাশাপাশি রাজ্যের পিছিয়ে পড়া অংশের পড়ুয়াদের জন্যও মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যে সমস্ত তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) ভুক্ত ছাত্র-ছাত্রীরা সরকারি হস্টেলে থেকে পড়াশোনা চালান, তাঁদের দীর্ঘদিনের দাবিমতো খাবারের মাসিক ভাতা একধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে।

আগে এই হস্টেল আবাসিকদের জন্য মাসিক খাবারের বরাদ্দ ছিল মাত্র ১,৮০০ টাকা।

তা একধাক্কায় ১,৫০০ টাকা বাড়িয়ে মাসিক ৩,৩০০ টাকা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে এবং হস্টেল পড়ুয়াদের পুষ্টিকর খাবারের জোগান নিশ্চিত করতেই এই বর্ধিত বরাদ্দ। আগামী নভেম্বর মাস থেকেই এই নতুন হার কার্যকর হবে।

উৎসবের মরসুমের প্রাক্কালে সরকারের এই জোড়া পদক্ষেপ-- একদিকে মেয়েদের জন্য ভগিনী নিবেদিতা স্কিমে ৫০ হাজার টাকার অনুদান এবং অন্যদিকে তপশিলি পড়ুয়াদের খাবারের ভাতা দ্বিগুণ করা-- রাজ্যের ছাত্রসমাজ ও অভিভাবকদের মধ্যে খুশির হাওয়া এনে দিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal Government Schemes
Suvendu Adhikari