বেসরকারি কর্মীদের নূন্যতম পেনশন বেড়ে হচ্ছে ৩ গুণ! নভেম্বরেই বড় সিদ্ধান্ত মোদী সরকারের
EPFO: ১,০০০ টাকার ন্যূনতম পেনশনটি ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কার্যকর করেছে। গত এক দশক এই হারের কোনও বদল ঘটেনি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেসরকারি সংস্থার কর্মীদের পেনশন বাড়তে পারে লাফিয়ে। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর বৈঠকে বসছে ইজিএফও-র(EPFO) সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি। শোনা যাচ্ছে ওই বৈঠকেই মাসিক পেনশনের পরিমাণ ১০০০ থেকে ৩০০০ টাকা করার সিদ্ধান্ত হতে পারে। সূত্রের খবর এনিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ও অর্থমন্ত্রক একমত হয়ছে। তবে এনিয়ে কোনও সরকারি ঘোষণা এখনও হয়নি।
সংবাদমাধ্য়মের খবর, পেনশন বৃদ্ধির বিষয়ে শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং তারা ৩,০০০ টাকা করার প্রস্তাবে সম্মত হচ্ছে বলে জানা গিয়েছে।
ইপিএস-এ মাসে ১,০০০ টাকার ন্যূনতম পেনশনটি ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কার্যকর করেছে। গত এক দশক এই হারের কোনও বদল ঘটেনি। বর্তমান মূল্যস্ফীতি ও চিকিৎসার ব্যয়ের কথা মাথায় রেখে পেনশনভোগী ও কর্মচারী সংগঠনগুলো ক্রমাগত দাবি জানিয়ে আসছে যে ১,০০০ টাকা অত্যন্ত অপর্যাপ্ত। তারা দীর্ঘদিন ধরে এই ন্যূনতম পেনশন বাড়িয়ে অন্তত ৭,৫০০ টাকা করার দাবি জানিয়ে আসছিল।
আরও পড়ুন-ভাইফোঁটায় মিষ্টির ভিড়ে বন্দেমাতরম-সনাতনী-ঝালমুড়ি মিষ্টি, লেগেছে রাজনীতির রং
ইপিএফও পরিচালিত একটি পেনশন স্কিম হল ইপিএস। এটি করা হয়েছে সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্য। এতে কর্মচারীর পিএফের ৮.৩৩% সরাসরি এই পেনশন তহবিলে জমা হয়। অবসর গ্রহণের পর আপনি কতটা পেনশন পাবেন তার কোনো নির্দিষ্ট সর্বোচ্চ সীমা নেই। এটি মূলত বেতন ও চাকরির মেয়াদের উপরে নির্ভর করে। এখন ১৯ নভেম্বরের সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে ৩০০০ টাকার ন্যূনতম পেনশনের প্রস্তাব গৃহীত হয় কিনা সেটাই দেখার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)