জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মাস পড়ে গিয়েছে। বহু প্রতীক্ষিত বাঙালির দুর্গাপুজো অর্থাৎ আনন্দ উৎসবের মাস অক্টোবর। আর এই মাসেই বেশ কিছু বদল আসছে ব্যাংকের নিয়মে। যেমন-ব্যাংকে টাকা রাখা, এটিএম থেকে টাকা তোলা, UPI পেমেন্ট, এলপিজি ভর্তুকি, এনপিএস, এমনকি সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও কিছু না কিছু পরিবর্তন হয়েছে। বলা চলে, দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন ৭টি বদল আসতে চলেছে।
৫ থেকে ৭ অক্টোবর আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটির বৈঠক হতে চলেছে। আর এই বৈঠকের শেষেই ঘোষণা করা হবে রেপো রেট। অগাস্ট থেকে এতদিন পর্যন্ত রেপো রেট ছিল ৫.২৫ শতাংশ। এবার তা বদলাতে পারে। ঋণের সুদ বা এফডির ইন্টারেস্ট রেটের কত হবে তা নির্ভর করে রেপো রেট বাড়া বা কমার উপর। যদিও সব ব্যংক এর উপর নির্ভর করে সুদের হার বদলায় না তবে বেশিরভাগ ক্ষেত্রে তার সম্ভাবনা থাকে।
১ অক্টোবর থেকে বড় অঙ্কের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নতুন নিয়ম এসেছে। প্রতিদিন সকাল ১০টার মধ্যে তাদের বাল্ক ডিপোজিট রেট জানাতে হবে ব্যাংকগুলকে। যাতে গ্রাহকরা আগে থেকেই রেট জানতে পারে। ডিপোজিটের ধরণ এক হলে সবাই সুদও পাবেন একই হারে। যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।
এদিকে শুধু জরুরি ক্ষেত্রে ইউপিআইতে এমডিআর লাগু করা হচ্ছে, যা চালু হবে ১৫ অক্টোবর। এই চার্জ লাগবে ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট কিছু লেনদেনে। তবে সাধারণ গ্রাহকদের UPI-তে আলাদা করে টাকা দিতে হবে না। এই নিয়ম কেবল ব্যবসায়ীদের জন্য। ছোট ব্যবসায়ীদের জন্য ২,০০০ টাকার কম লেনদেন আগের মতোই ফ্রি থাকবে।
এলপিজি ভর্তুকি পেতে এবার আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন বাধ্যতামূলক। যাঁরা এখনও বায়োমেট্রিক ভেরিফিকেশন করেননি, তাঁদের দ্রুত সেটা শেষ করতে হবে, নইলে ভর্তুকির সুবিধা পাবেন না। ছোট সেভিংস স্কিম যেমন প্রভিডেন্ট ফান্ড, এনএসসি, সিনিয়র সিটিজেন স্কিম বা সুকন্যা সমৃদ্ধির সুদের হার অক্টোবর থেকে ডিসেম্বর একই থাকছে।
৩০ সেপ্টেম্বর সরকার জানিয়েছিল, PPF-এ সুদ আর সুকন্যা সমৃদ্ধিতে সুদে কোনও বদল নেই। তাই সেটা যথাক্রমে ৭.১ শতাংশ এবং ৮.২ শতাংশই থাকছে।
তবে ভারতীয় অভিবাসীদের কাছ থেকে সম্পত্তি কিনলে এবার আর আলাদা করে TAN লাগবে না। যেকোনও হিন্দু আদিভাসী পরিবার চাইলে PAN ব্যবহার করেই TDS কেটে, জমা দিয়ে, রিপোর্ট করতে পারবে। এতে সম্পত্তি কেনার সময় কর সংক্রান্ত ঝামেলা খানিকটা কমেছে।
SBI-র স্যালারি অ্যাকাউন্ট হোল্ডাররা এবার অন্য ব্যাংকের ATM ফ্রি-তে ব্যবহার করতে পারবেন কেবল ৫ বার, আগে যা ছিল ১০ বার। তবে ডিজিটাল লেনদেনের ওপর কোনও সীমাবদ্ধতা এখনও নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)