SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

৩৬ ঘণ্টা পরেও পুরোপুরি স্বাভাবিক নয় Microsoft-এর পরিষেবা! কেন প্রযুক্তি বিভ্রাট সামলাতে হিমশিম খাচ্ছে সংস্থা?

বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিভ্রাটের ২৪ ঘণ্টারও বেশি সময় পরেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। Outlook, Teams এবং Copilot-সহ একাধিক পরিষেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন গ্রাহকরা।

Written By Debasmita Das
Published: Nov 14, 2026, 11:26 AM IST | Updated: Nov 14, 2026, 11:50 AM IST
Join

অয়ন ঘোষাল: বিশ্বজুড়ে প্রযুক্তি বিভ্রাটের জেরে মাইক্রোসফ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেছে, তবুও সংস্থার সমস্ত পরিষেবা সম্পূর্ণ ঠিক হয়নি। Outlook, Teams এবং Copilot-সহ বেশ কিছু পরিষেবায় গ্রাহকদের সমস্যা হয়েছে। মাইক্রোসফ্ট জানিয়েছে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই ঘটনার জন্য গ্রাহক এবং অংশীদারদের কাছে ক্ষমা চেয়েছে মাইক্রোসফ্ট।

এই বিভ্রাট কেন ঘটেছিল?

মাইক্রোসফ্টের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর পুরনো কাজের সময় টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছিল। পরে নেটওয়ার্কে নতুন পরিবর্তন করার পর সেই ত্রুটি আবার সামনে আসে। এর কারণে কিছু সার্ভারের কাজ ব্যাহত হয়েছে। একাধিক পরিষেবায় একসঙ্গে সমস্যা দেখা দেওয়ার কারণ হয়েছে এটি। মাইক্রোসফ্ট বলেছে, সমস্যাটি কোনও সাইবার হামলার কারণে হয়নি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সমস্যা নয়। এটি মূলত নেটওয়ার্ক পরিকাঠামোর প্রযুক্তিগত সমস্যা।

আরও পড়ুন, বিশ্ব জুড়ে 'লকডাউন'! স্থবির হল সার্ভার! অনলাইন পরিষেবায় মহা বিভ্রাট! পৃথিবীর প্রান্তে

পরিষেবা ঠিক করতে কেন সময় লাগছে?

মাইক্রোসফ্ট জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলির সমস্যা সামলাতে গ্রাহকদের অন্য সার্ভারে সরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বিপুল সংখ্যক গ্রাহককে একসঙ্গে অন্য পরিকাঠামোয় স্থানান্তর করায় যার ফলে অবশিষ্ট সার্ভারগুলির উপরে চাপ বেড়ে যায়। এই কারণে সমস্ত পরিষেবা একবারে চালু করা হয়নি। ধাপে ধাপে পরিস্থিতি ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি পর্যায়ে পরিষেবার স্থিতিশীলতা যাচাই করে তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে সময় বেশি লাগছে, কিন্তু পরিষেবা ফের চালু হওয়ার পর আবার সমস্যা না হওয়ার লক্ষ্য রয়েছে।

ভারতেও প্রভাব পড়েছে

এই বিভ্রাটের প্রভাব পড়েছে ভারতের একাধিক সংস্থার কাজেও। ইন্ডিগো জানিয়েছে, তাদের ইমেল পরিষেবায় সমস্যা হয়েছে। আকাসা এয়ারও ইমেল সাপোর্টে দেরির কথা জানিয়েছে। তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি। বিকল্প ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়েছে। মাইক্রোসফ্ট জানিয়েছে, পরিষেবার উন্নতি হচ্ছে। কিন্তু সমস্ত গ্রাহকের জন্য পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি সংস্থা।

আরও পড়ুন, আধার কার্ডের ফটোকপি আর আপনার আইডি প্রুফ নয়: এল বড় বদল, এবার কী লাগবে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES