SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আপনার এলাকায় জনকল্যাণ শিবির কোথায়, কীভাবে জানবেন? কী কী প্রকল্পের সুবিধা মিলবে?

আপনার এলাকায় জনকল্যাণ শিবির কোথায়, কীভাবে জানবেন? কী কী প্রকল্পের সুবিধা মিলবে?

Written By Sudeshna Paul Saha
Published: Sep 28, 2026, 07:43 PM IST | Updated: Oct 05, 2026, 02:07 PM IST
Image Credit: দ্বিতীয় দফায় ফের জনকল্যাণ শিবির
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার জনকল্যাণ শিবির। ২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় দফার জনকল্যাণ শিবির। তেমনটাই খবর। প্রথম দফায় গত ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত জনকল্যাণ শিবির চলে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি ব্লকে ও পুরসভা এলাকায় এই জনকল্যাণ শিবির খোলা থাকবে বলে জানা যাচ্ছে।

কেন্দ্র ও রাজ্য সরকারের প্রায় ৫৫টিরও বেশি কল্যাণমূলক প্রকল্পকে এই শিবিরের আওতায় আনা হয়েছে। এখন আপনার এলাকায় শিবিরের ঠিকানা কী, তা খুব সহজে ঘরে বসে অনলাইনেই পোর্টালের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। আপনার ব্লক বা ওয়ার্ডের কোন স্কুল বা কমিউনিটি সেন্টারে শিবির আয়োজন করা হচ্ছে তা জানার জন্য আপনি প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল জনকল্যাণ শিবির পোর্টালে যান। সেখানে হোমপেজে থাকা “Locate Your Shivir” বা “Find Shivir” অপশনে ক্লিক করুন। এরপর ড্রপডাউন মেনু থেকে আপনার জেলা সিলেক্ট করুন। তারপর ব্লক বা পুরসভা বা কর্পোরেশন সিলেক্ট করুন। সবশেষে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর সিলেক্ট করলেই ক্যাম্পের ঠিকানা ও তারিখ স্ক্রিনে দেখতে পাবেন।

দ্বিতীয় দফার জনকল্যাণ শিবির থেকে যুবশক্তি ভরসা যোজনার ফর্ম ফিলআপ শুরু হতে পারে। এছাড়া অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম কিষান, ১০০ দিনের কাজের জব কার্ড,  সামাজিক সুরক্ষা পেনশন, রেশন ও আধার সংশোধন ইত্যাদি প্রকল্পেও সহায়তা মিলবে। 

কী কী নথি দরকার
আধার কার্ড
ভোটার পরিচয়পত্র
ডিজিটাল রেশন কার্ড
ব্যাঙ্কের পাসবই
পাসপোর্ট সাইজ রঙিন ছবি
মোবাইল নম্বর
কাস্ট সার্টিফিকেট

প্রসঙ্গত দ্বিতীয় দফার জনকল্যাণ শিবিরে অসম্পূর্ণ বা বাদ পড়া নামকে অগ্রাধিকারের ভিত্তিতে যাচাই করতে বিশেষ ‘হেল্প ডেস্ক’ এবং ‘Grievance Redressal Cell’ থাকছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES