SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সোনারুপোর বাজারে বিরাট বদল! কমতে-কমতে আচমকা ঘুরে দাঁড়াল গয়নার বাজার! আজ কত হল হলুদ ধাতুর দাম?

Gold Price Today: এতদিন লাফিয়ে কমছিল দাম! গয়নাপ্রেমী ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য বেশ স্বস্তির বিষয় ছিল ব্যাপারটা। কিন্তু আজ তাতে চেঞ্জ এল! বৃহস্পতিবার বাজার খুলতেই বড় পরিবর্তন সোনা-রুপোর দামে! টানা বেশ কয়েকদিন ধরে কমার পরে আজ, বৃহস্পতিবার ফের মহার্ঘ হল সোনা। ফলে, বিয়ের মরশুমে বেশ কিছুটা অস্বস্তিতেই পড়ে গেলেন সাধারণ মধ্যবিত্ত মানুষ।

Written By Soumitra Sen
Published: Nov 26, 2026, 14:22 IST | Updated: Nov 26, 2026, 14:35 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজার খুলতেই বড় পরিবর্তন হল সোনা ও রুপোর দামে! টানা বেশ কয়েকদিন ধরে কমার পরে আজ, বৃহস্পতিবার ফের মহার্ঘ হল সোনালি ধাতু। ফলে, বিয়ের মরশুমে বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন মধ্যবিত্তরা। আজ সপ্তাহের চতুর্থ দিনে কলকাতার বাজারে নতুন দর প্রকাশ করল স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটের প্রকাশিত দর অনুযায়ী, আজ ২৪ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামে বিরাট পরিবর্তন! এদিকে এক ধাক্কায় অনেকটা বাড়ল রুপোর দামও।

আরও পড়ুন: লাফিয়ে কমছে সোনা! ১০ মাসে কমেছে ৫৪ হাজার টাকা! ১০ গ্রাম সোনার দাম এবার কোথায় 

২৪ ক্যারেট সোনার দাম

খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারীরাই কেনেন, না হলে কেনেন সোনা ব্যবসায়ীরা। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১২ হাজার ৪৫১ টাকা (গুড রিটার্নস ১২,৫৮৯ টাকা)। ১২৫৮৯ টাকা! অর্থাৎ, ১০ গ্রাম সোনা কিনলে খসাতে হবে ১,২৪,৫১০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম  

গয়না তৈরি করার ২২ ক্যারেট সোনার দাম অনেকটা বেড়ে গেল। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা (গুড রিটার্নস ১১, ৫৪০ টাকা)। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুন: বিয়ের মরসুমে এক ধাক্কায় অনেকটা নামল সোনার দর! 

১৮ ক্যারেট সোনার দাম              

আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৯ হাজার ৭১০ টাকা (গুড রিটার্নস ৯,৪৪২)। বাড়ল ১৮ ক্যারেট সোনার দামও।

গত কালের সোনার দাম

২৫ নভেম্বর কলকাতার বাজারে সোনার দাম (প্রতি ১০ গ্রামে):

২৪ ক্যারাট: ১,২২,৫০০ টাকা

২৪ ক্যারাট সোনার (খুচরো) দাম: ১,২৩,১৫০ টাকা

২২ ক্যারাট হলমার্ক গয়নার সোনা: ১,১৭,০০০ টাকা

আরও পড়ুন: রক্তক্ষরণের পরেই ভোলবদল স্টক মার্কেটে! 

রুপোর দাম             

একধাক্কায় অনেকটা বাড়ল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৯৬৫ টাকা।

সোনার বাজারের ওঠা-পড়া

গত ১০ মাসে দাম কমেছে ৫১ হাজার ৭০০ টাকা! গত এক বছরে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেল সোনা! কিন্তু সোনার দামে পতনের দিন শেষ? এবার কি ঘুরে দাঁড়াবে সোনা-রুপোর বাজার? আগামী দিনে কি আরও দাম বাড়তে পারে সোনার? এই সব প্রশ্ন উঠছিল সকলের মনেই। গত কয়েকদিনে হু হু করে দাম কমলেও এবার কি বাউন্স ব্যাক করতে চলেছে সোনা? সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ সপ্তাহের শুরু থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম ৷

সোনার দামে পূর্বাভাস

সম্প্রতি সোনার দাম যে হারে কমতে শুরু করেছিল, তাতে অনেকেই মনে করছিলেন, সোনা আরও সস্তা হতে পারে। অন্য দিকে বাজার বিশ্লেষকদের একাংশের মতে, এই পতন দীর্ঘস্থায়ী না-ও হতে পারে। আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূলে থাকলে ফের ঊর্ধ্বমুখী হতে পারে সোনার দাম। দীর্ঘ সময় দাম বাড়ার পর কিছুটা লাভ তুলে নেওয়ার কারণে সাময়িকভাবে দাম কমে থাকতে পারে। এই পরিস্থিতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে ফের বাড়তে পারে সোনার দাম। এই পূর্বাভাস সত্যি করেই বাড়ল সোনার দাম।

পৃথিবীর রাজনীতি, বিশ্বের বাজার

বিশ্ব জুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ সম্পদ হিসেবেই সোনার দিকে ঝোঁকেন। একই ভাবে আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হলেও সোনার চাহিদা বাড়তে পারে। এছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনার প্রবণতা, মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতিও সোনার দামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার পাশাপাশি ভারতে ডলারের তুলনায় টাকার মূল্য, আমদানি খরচ এবং স্থানীয় বাজারের চাহিদাও গুরুত্বপূর্ণ। ফলে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে তার প্রভাব ভারতীয় বাজারেও পড়তে পারে। বাজারের ভবিষ্যৎ দামের নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া কঠিন। তবে বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দিনে সোনার দাম ফের নতুন উচ্চতার দিকে যেতে পারে বলে মনে করছেন বাজারের একাংশের বিশেষজ্ঞ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES