SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ইতিমধ্যেই বেড়েছে ব্যাগপিছু ৭ টাকা, অক্টোবরেই আরও কতটা বাড়ছে সিমেন্টের দাম?

Cement Price Hike: শীতে নির্মাণকাজ বন্ধ থাকছে দিল্লিতে। ফলে সিমেন্টের দাম কমে যাওয়ার সম্ভবানা খুব প্রবল। তার পরেও পরিস্থিতি কীভাবে কোম্পানিগুলি সামাল দেয় সেটাই দেখার

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Sep 30, 2026, 05:42 PM IST | Updated: Oct 05, 2026, 02:28 PM IST
Image Credit: সিমেন্টের দাম
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ষা বিদায় নিলেই জোরকদমে শুরু হবে নির্মাণের কাজকর্ম। আর তার আগেই অক্টোবর মাসে বাড়তে চলেছে সিমেন্টের দাম। সূত্রের খবর, ব্যাগপিছু দাম বাড়তে পারে ৫-২৫ টাকা। বাণিজ্য মহলের খবর, কতদিন ওই বেশি দাম থাকবে তা নির্ভর করবে চাহিদার উপরে ও ডিলাররা ওই বেশি দাম মেনে নেবেন তার উপরে।

দিল্লি সরকার ঘোষণা করেছিল, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে কোনও নির্মাণকাজ হবে না। কারণ শীতের সময়ে দিল্লিতে দূষণ মারাত্মক আকার নেয়। কিন্তু দিল্লি সরকারের ওই ঘোষণার আগেই সিমেন্টের দাম বাড়িয়ে দিয়েছিল কেম্পানিগুলি।

সূত্রের খবর, এবছর ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৪২ দিনের জন্য নির্মাণকাজের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এটি দিল্লি-এনসিআরে নির্মাণকাজ স্তব্ধ করে দেবে, যার ফলে সিমেন্টের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সিমেন্ট কোম্পানিগুলো কীভাবে এই মূল্যবৃদ্ধি কার্যকর করে সেটাই দেখার।

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি সিমেন্ট কোম্পানিগুলো দাম বাড়াতে বাধ্য হয়েছে। তবে এই দাম কতটা কার্যকর হবে সেটাই দেখার। 

জুলাই ও আগস্ট মাসে দাম কিছুটা স্থিতিশীল ছিল। সেপ্টেম্বর মাসে দেশজুড়ে বস্তাপ্রতি সিমেন্টের গড় দাম ৭ টাকা বেড়ে যায়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES