SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কিছুতেই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না? একেবারেই হালকা ভাবে নেবেন না, জানেনই না কী ভয়ংকর রোগের শিকার আপনি...

Staying in Bed for Hours: সকালে কিছুতেই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না? এর পিছনে রয়েছে শারীরিক ও মানসিক বিভিন্ন কারণ। কী কী? যেমন, অতিরিক্ত মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম, ফিয়ার অফ মুভমেন্ট বা শরীরকে নড়াচড়া করানোর ভয়! এমনকি হৃদযন্ত্রের কোনো লুকিয়ে থাকা সমস্যা লুকিয়ে রাখার মতো অভ্যাসও হতে পারে এটার পিছনের কারণ।

Written By Soumitra Sen
Published: Nov 12, 2026, 08:42 PM IST | Updated: Nov 12, 2026, 08:49 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘুম ভাঙার পরেও কি আপনার বিছানায় দীর্ঘক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে? কিছুতেই উঠতে ইচ্ছে করে না? অন্যরা আপনাকে খুব আলস্যপ্রিয় ভাবেন? না, এটা কিন্তু সবসময় আলস্য নয়। এর ভিতরে আছে একটা রোগ। চিকিৎসকদের মতে, সারাদিন বিছানায় পড়ে থাকা বা শুয়ে থাকার পিছনে শুধু আলস্য বা দেরিতে ওঠার অভ্যাসই যে দায়ী তা নয়, এর পিছনে রয়েছে শারীরিক ও মানসিক বিভিন্ন কারণ। কী সেই সব কারণ? যেমন, অতিরিক্ত মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম, ফিয়ার অফ মুভমেন্ট বা শরীরকে নড়াচড়া করানোর ভয়! এমনকি হৃদযন্ত্রের কোনো সমস্যা লুকিয়ে রাখার মতো অভ্যাসও হতে পারে এটার পিছনের কারণ।

আরও পড়ুন: মধ্যবিত্তের মাথায় হাত, আগুন হল দুধ! সমস্ত প্রডাক্টের দাম

আরও পড়ুন: আবার বাড়ল রান্নার গ্যাসের দাম! ১ মাসে পরপর ৩ বার! কত টাকা বেড়ে ৩০০০ টাকা ছুঁই-ছুঁই হল এলপিজি সিলিন্ডার?

কার্ডিয়োলজিস্টদের পর্যবেক্ষণ

কার্ডিয়োলজিস্টরা এই দীর্ঘক্ষণ বিছানার শুয়ে থাকার পিছনে বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন। যেমন-- স্ট্রেস বা অতিরিক্ত মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম বা পুওর স্লিপ, ফিয়ার অফ মুভমেন্ট বা নড়াচড়া করার ভয় বা জড়তা, হৃদযন্ত্রের সমস্যা ইত্যাদি।

অতিরিক্ত মানসিক চাপ

মানসিক অবসাদ, দুশ্চিন্তা বা অতিরিক্ত চাপের কারণে অনেক সময় মস্তিষ্ক ক্লান্ত হয়ে আসে, যা শরীরকে ক্রমশ অলস ও শক্তিহীন করে তোলে। ফলে, তখন আর বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না।

অপর্যাপ্ত ঘুম

অপর্যাপ্ত ঘুম বা পুওর স্লিপ আর একটা সমস্যা। রাতে ঠিকমতো গভীর ঘুম না হলে বা ঘুমের সাইকেলটা বিঘ্নিত হলে সকালে ঘুম ভাঙার পরেও শরীর সেই অর্থে তরতাজা হয় না। যার ফলে দীর্ঘক্ষণ বিছানায় পড়ে থাকতে ইচ্ছে করে।

জড়তা

জড়তা বা নড়াচড়া করার ভয় বা যেটাকে পরিভাষায় বলে ফিয়ার অফ মুভমেন্ট। কারওর হয়তো কোনও ব্যথা আছে বা চোট আছে; ফের ব্যথা বা চোট লাগার আশঙ্কায় অনেকেই নড়াচড়া করতে অযথা ভয় পান, যা দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকার অন্যতম কারণ।

হৃদযন্ত্রের সমস্যা

হৃদযন্ত্রের লুকিয়ে থাকা সমস্যাও শুয়ে থাকার কারণ হতে পারে। হৃদযন্ত্রের কোনো দুর্বলতা থাকলে শরীরে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। ফলে শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয় এবং বিছানা ছাড়তে কষ্ট হয়। কিন্তু সেটা যে, হৃদযন্ত্রের সমস্যা-- এটা বোঝা যায় না!

দীর্ঘস্থায়ী ক্লান্তি

ক্রনিক ফ্যাটিগ বা দীর্ঘস্থায়ী ক্লান্তিও একটা বড় সমস্যা। যথাযথ পুষ্টির অভাবে শরীরে অনেক সময়ই পর্যাপ্ত শক্তি থাকে না, সেটা সংশ্লিষ্ট মানুষটি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু তিনি নিজেকে বিছানায় বন্দি রাখতে পছন্দ করছেন।

অবসাদ

বিছানা ছেড়ে না-উঠতে চাওয়ার অন্যতম কারণ মানসিক অবসাদ বা ডিপ্রেশন। বিষণ্ণতা বা মানসিক অবসাদের কারণে কাজের আগ্রহ কমে যায়। এনার্জি লেভেল মারাত্মকভাবে কমে যায়। ফলে এঁদের বিছানায় পড়ে থাকতে ভালো লাগে।

ওষুধের সাইড এফেক্ট

কেউ হয়তো কোনও নির্দিষ্ট ওষুধ খান। সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় বা সাইড এফেক্টেও অনেক সময় তাঁদের প্রচণ্ড ঘুম পায়। সব সময় একটা ঘুম-ঘুম ভাব বা ঝিমুনি আসে তাঁদের।

হরমোনের ইমব্যালান্স

জীবনযাত্রায় অনিয়মে অনেক সময়ই শরীরে ঘুমের হরমোনের ভারসাম্য নষ্ট হয়। হরমোনের এই ভারসাম্যহীনতা অনেক সময়ই শরীরের অভ্যন্তরীণ বায়োলজিক্যাল ক্লকে ব্যাঘাত ঘটায়। সেটা ঘটলে ঘুমের সময় ও ঘুমের মানও খারাপ হয়। যাতে আলস্য বাড়ে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES