BSNL আনল ৩৬৫ দিনের প্ল্যান, রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড ডেটা, খরচ কত?
BSNL: দেওয়ালি অফার হিসেবে বিএসএনএল তাদের ২,৪৪৯ টাকার বার্ষিক অফারটিতে ১৫ দিনের মেয়াদ বাড়িয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা এক বছরের জন্য যারা রিচার্জ করিয়ে নিতে চান তাদের জন্য বিএসএনএল আনল তাদের ৩৬৫ দিনের প্ল্যান। এই প্ল্যানে মিলবে রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০ এসএমএস ফ্রি, ন্যাশনাল রোমিংয়ের সুবিধে। খরচ হবে ২৩৯৯ টাকা।
২৩৯৯ টাকার প্ল্যান
প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন।
প্রতিদিন মিলবে ২ জিবি ডেটা। বছরে মোট ৭৩০ জিবি ডেটা।
দেশজুড়ে আনলিমিটেড কলিং।
কোনও রোমিং চার্জ নেই। ভারতের যে কোনও স্থান থেকে ফোন ব্যবহার করা যাবে।
রোজ ১০০টি এসএমএস করার সুযোগ।
২৪৪৯ টাকার প্ল্যান
দেওয়ালি অফার হিসেবে বিএসএনএল তাদের ২,৪৪৯ টাকার বার্ষিক অফারটিতে ১৫ দিনের মেয়াদ বাড়িয়েছে।
কমদামী প্ল্যানগুলোর মতোই এই প্ল্যানেও গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল করার সুবিধা, সেই সাথে প্রতিদিন ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস (করার সুবিধা। অর্থাৎ, এই অতিরিক্ত ১৫ দিন যুক্ত হওয়ার আগে গ্রাহকরা ৩৬৫ দিনে মোট ৭৩০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।
২,৪৪৯ টাকার প্ল্যানে বিমা
২,৪৪৯ টাকার প্ল্যানে বিমা সুবিধা রয়েছে।
যোগ্য গ্রাহকেরা ১ লাখ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা এবং ১০,০০০ টাকার সাইবার বিমা সুবিধা পাবেন।
দুর্ঘটনা বিমার আওতায় সড়ক দুর্ঘটনা, আগুনে পোড়া, সাপের কামড়, বজ্রপাত এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা যুক্ত রয়েছে।
সাইবার বিমা সুবিধাটি অনলাইন প্রতারণার ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কেন প্ল্যানটি নেওয়া উচিত
দুটি প্ল্যানই আনলিমিটেড কলিং, রোজ ২ জিবি ডেটা এবং ১০০ এসএমএস -এর সুবিধা দিচ্ছে। মূল পার্থক্যটি মাত্র ৫০ টাকার ব্যবধানে। ২৩৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের আনলিমিটেড কলের সুবিধা পাওয়া গেলেও ২৪৪৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে অতিরিক্ত দিনের মেয়াদ ও বিমার সুবিধা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)