SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পকেটে টান পড়তে চলেছে? কিউআর কোড থেকে ক্রেডিট কার্ড, নভেম্বর থেকেই বদলাল ৭ আর্থিক নিয়ম— জেনে নিন বড় আপডেট

November 1 Rules change: নভেম্বর মাস থেকে জিএসটি, পেনশন, পিএনবি ক্রেডিট কার্ডের নিয়ম এবং ক্যানসারের ওষুধের দামসহ মোট ৭টি বড় আর্থিক ও আইনি পরিবর্তন কার্যকর হয়েছে। আপনার পকেটে এর কী প্রভাব পড়বে, জেনে নিন বিস্তারিত।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 02, 2026, 04:01 PM IST | Updated: Nov 02, 2026, 04:10 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতি মাসেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নানা নিয়ম ও নিয়ামক নীতিতে পরিবর্তন আসে। নভেম্বর মাসেও তার অন্যথা হয়নি। নভেম্বর মাস থেকে দেশের আর্থিক ও নিয়ন্ত্রক ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। নভেম্ব থেকেই কার্যকর হচ্ছে ৭টি বড় আর্থিক ও আইনি পরিবর্তন। জিএসটি নিয়ম থেকে শুরু করে ব্যাঙ্ক ও টেলিকম সেক্টরে লাগু এই নতুন নিয়মগুলি সাধারণ মানুষের পকেট ও দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করবে। আপনার পকেটে এর কী প্রভাব পড়বে?

জিএসটি রেজিস্ট্রেশনে বড় স্বস্তি

কো-ওয়ার্কিং স্পেসের (Co-working space) ঠিকানা ব্যবহার করে এখন খুব সহজেই জিএসটি বা পণ্য ও পরিষেবা করের রেজিস্ট্রেশন পাওয়া যাবে। এর জন্য আবেদনকারীদের কো-ওয়ার্কিং স্পেসের মেম্বারশিপ নথিপত্র আপলোড করতে হবে। পাশাপাশি আধার ভিত্তিক প্রমাণীকরণ করা হলে আধিকারিকদের সরাসরি পরিদর্শনের প্রয়োজন পড়বে না, যা ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরও সহজ করবে।

স্ক্রিনে ভেসে উঠবে কলারের আসল নাম

অবাঞ্ছিত ও ভুয়া কল থেকে গ্রাহকদের রক্ষা করতে টেলিকম সংস্থাগুলির জন্য 'কলিং নেম প্রেজেন্টেশন' (CNAP) পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে ফোন আসার সময় গ্রাহকদের স্ক্রিনে কলারের আসল নাম ভেসে উঠবে। প্রাথমিকভাবে ৪জি ও ৫জি ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা

৮০ বছরের কম বয়সি সরকারি পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই শংসাপত্র জমা দেওয়া যাবে। ব্যাঙ্কে গিয়ে বা ডিজিটাল মাধ্যমে 'জীবন প্রমাণ' অ্যাপের সাহায্যে এটি জমা দেওয়া সম্ভব।

পিএনবি ক্রেডিট কার্ডে ইউটিলিটি বিলের চার্জ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধের নিয়মে পরিবর্তন এনেছে। এখন থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল (যেমন বিদ্যুৎ, জল, ইন্টারনেট ইত্যাদি) পেমেন্ট করলে ১ শতাংশ চার্জ দিতে হবে, যা প্রতি লেনদেনে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

মিউচুয়াল ফান্ডে সরাসরি বিনিয়োগ

মিউচুয়াল ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে 'ডাইরেক্ট প্ল্যান' ডিফল্ট বিকল্প হিসেবে ধার্য করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা অতিরিক্ত খরচ এড়াতে পারবেন এবং তাঁদের আরও সচেতন করা হবে।

সভারেইন গোল্ড বন্ডের টাকা তোলার সুযোগ

সভারেইন গোল্ড বন্ডে (SGB) বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট কিছু সিরিজের বন্ড থেকে মেয়াদ পূর্তির আগেই টাকা তুলে নেওয়ার বা প্রি-ম্যাচিওর রিডেম্পশনের সুযোগ মিলবে নভেম্বর মাসে। বিভিন্ন নির্দিষ্ট তারিখে বিনিয়োগকারীরা এই সুবিধা পাবেন।

সস্তা হচ্ছে ক্যানসারের ওষুধ

আগামী ৯ নভেম্বর থেকে দেশে প্রায় ১৩৭টি নন-শিডিউল ক্যানসার প্রতিরোধী ওষুধের প্রফিট মার্জিন ৩০ শতাংশে সীমাবদ্ধ করা হয়েছে। এর ফলে এই জীবনদায়ী ওষুধগুলির দাম প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন, আগাম দিওয়ালি! দেশের ৯.৩৪ কোটি কৃষককে ১৮,৬০০ কোটির 'উপহার' পিএম মোদীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES