ট্রেনযাত্রীদের জন্য বড় খবর: আগামী ৩ মাস ঘুরপথে চলবে এই ১৫ ট্রেন, দেখে নিন তালিকা
Train cancelled: ৩ মাসের জন্য রুট পরিবর্তন। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্ডাল ও দুর্গাপুরের মধ্যে ১৫টি দূরপাল্লার ট্রেনের রুটে আংশিক পরিবর্তন আনা হয়েছে। ট্রেনগুলি দুর্গাপুর স্টেশনে ঢুকবে না। কোন কোন ট্রেন জেনে নিন-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ মাসের জন্য অন্ডাল ও দুর্গাপুরের মধ্যে বাতিল ১৫টি দূরপাল্লার ট্রেন। দুর্গাপুর স্টেশনের বদলে বিকল্প রুটে চলাচল করবে ট্রেনগুলি। পূর্ব রেলের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, এই ৩ মাস রেলের কিছু অপারেশনাল কাজের জন্যই অন্ডাল ও দুর্গাপুর স্টেশনের মধ্যে ১৫টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। বিকল্প রুটে চলাচল করবে ট্রেনগুলি। অপারেশনাল কারণেই এই সিদ্ধান্ত বলে রেলের তরফে জানানো হয়েছে।
নতুন রুট
অন্ডাল-দুর্গাপুর-অন্ডাল রুটের বদলে এই ৩ মাস ট্রেনগুলি আসানসোল-অন্ডাল-সাঁইথিয়া রুটে চলাচল করবে। ফলে এই ৩ মাস এই ট্রেনগুলি দুর্গাপুর স্টেশনে থামবে না।
কোন কোন ট্রেন বাতিল:
১২৫৫১ এসএমভিতি বেঙ্গালুরু - কামাখ্যা এসি সুপারফাস্ট
১২৫৫২ কামাখ্যা - এসএমভিতি বেঙ্গালুরু এসি সুপারফাস্ট
১৩৪১৭ দিঘা - মালদা টাউন
১৩৪১৮ মালদা টাউন - দিঘা
১৩৪২৫ মালদা টাউন - সুরাট
১৩৪২৬ সুরাট - মালদা টাউন
১৫৬২৯ তাম্বরম - শিলঘাট টাউন নগাঁও
১৫৬৩০ শিলঘাট টাউন - তাম্বরম নগাঁও
১৫৬৪০ কামাখ্যা - পুরী
১৫৬৬১ রাঁচি - কামাখ্যা
১৫৬৬২ কামাখ্যা - রাঁচি
১৫৯২৯ তাম্বরম - নিউ তিনসুকিয়া
১৫৯৩০ নিউ তিনসুকিয়া - তাম্বরম
২২৬১১ ডঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল - নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট
২২৬১২ নিউ জলপাইগুড়ি - ডঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট
তাই যাত্রীদের জন্য রেলের তরফে পরামর্শ হচ্ছে, এই ৩ মাসের মধ্যে যারা এই রুটে যাবেন, তারা যেন আগে থেকেই ট্রেনের পরিবর্তিত রুট ও সময়সূচি দেখে নেন। সেই সম্পর্কে ওয়াকিবহাল থাকেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)