Siliguri: দুর্গোপুজোর আগেই এবার চা শ্রমিকদের হাতে ২০ শতাংশ বোনাস। শ্রমিক মহলে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীর নির্ধারিত সময়সীমার আগেই নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানের প্রায় ২৬০০ শ্রমিক বোনাস পেয়েছেন। অতীতের সংঘাত ও টালবাহানা কাটিয়ে এবার কোনও ঝামেলা ছাড়াই অ্যাকাউন্টে ২০ শতাংশ হারে বোনাসের টাকা জমা পড়েছে।
West Bengal hill tourism: দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া, মংপু, কার্শিয়াং-সহ বিভিন্ন পর্যটন এলাকাগুলিকে আরও আকর্ষণীয় করে তোলা হবে। দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে। পর্যটকদের আকর্ষণ করতে আগামী দিনে টি ফেস্টিভ্যাল থেকে শুরু করে ভিন্টেজ কার র্যালি, ওয়াকাথন, রিভার ক্রাফটিং ও প্যারাগ্লাইডিং-সহ একাধিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।