মালদহ কংগ্রেসে গোষ্ঠীকোন্দল ঘিরে অস্বস্তি বাড়ছে। জেলা সভাপতি ঈশা খান চৌধুরী মোস্তাক আলম ও মাসুদ আলমের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলে এআইসিসিকে চিঠি দিয়েছেন। অডিয়ো ক্লিপ-সহ অভিযোগের প্রমাণ দেওয়ার দাবি করেছেন ঈশা, যদিও দুই নেতাই বিষয়টি দলীয় অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন।