SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

WATCH: কোহলি আউট হলেই নানার খাওয়া বন্ধ! আবেগি পোস্ট বিরাটের, মন ভালো নেই সচিনেরও...

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পটেকরের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। ভারতীয় ক্রিকেটারদের মনও ভারাক্রান্ত।

Written By Subhapam Saha
Published: Oct 08, 2026, 02:08 PM IST | Updated: Oct 08, 2026, 03:15 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সব প্রভাতে আলো থাকে না! রাতের অন্ধকারই যেন দীর্ঘায়িত হয়! ৮ অক্টোবর, বৃহস্পতিবারের সকাল তেমনই। বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর আর নেই! বলিউডে আচমকাই ঘনিয়েছে শোকের ছায়া। ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে  তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত অভিনেতা। আর নানা ছিলেন বিরাট কোহলির 'জাবরা ফ্যান'। ভারতীয় ক্রিকেটের আইকনের প্রসঙ্গে সম্প্রতি এক পডকাস্টে নানা কিছু কথা বলেছিলেন। সেই ভিডিয়ো ফুটেজই এখন বারবার ঘুরে ফিরে আসছে নেটপাড়ায়। নানা বলেছিলেন,'দেখুন, বিরাট কোহলি এমন এক ক্রিকেটার, যাঁকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। ওঁর প্রতি আমার আলাদাই টান রয়েছে। বিরাট যদি তাড়াতাড়ি আউট হয়ে যায়, জানি না কেন, তখন আমার আর খেতেই ইচ্ছে করে না।' খুব স্বাভাবিক ভাবেই কোহলিরও মন ভালো নেই আজ। তিনি এক্স বার্তায় লিখেছেন, 'ভারতীয় চলচ্চিত্রের এক প্রকৃত কিংবদন্তি। তাঁর কাজ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে। শান্তিতে বিশ্রাম নিন, নানা পাটেকর জি। ওম শান্তি'।

বাকিরা কী বলছেন

কোহলি ছাড়াও সচিন তেন্ডুলকরও নানার প্রয়াণের হৃদয় ছুঁয়ে নেওয়া আবেগি পোস্ট করেছেন। 'ক্রিকেট ঈশ্বর' লিখেছেন, 'নানা পটেকরকে আমার একজন অত্যন্ত সোজাসাপ্টা ও মাটির মানুষ হিসেবেই মনে পড়ে। তাঁর কাজের মধ্যেও সেই একই সততা ফুটে উঠত। মারাঠি বা হিন্দি—যে ভাষাতেই হোক না কেন, তিনি তাঁর অভিনীত চরিত্রগুলির মধ্যে সবসময়ই এক ধরণের বাস্তবধর্মী ও প্রাণবন্ত ভাব ফুটিয়ে তুলতেন। তাঁর প্রয়াণের খবর শুনে খুবই খারাপ লাগছে। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। ওম শান্তি।' শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানের মতো ক্রিকেটাররাও নানার কথা স্মরণ করেছেন। নানাকে একজন অসাধারণ শিল্পী হিসেবেই উল্লেখ করেন ধাওয়ান। বলছেন, যাঁর কাজ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 'গব্বর' লিখেছেন, 'ভারতীয় চলচ্চিত্র আজ এক অত্যন্ত প্রতিভাবান শিল্পীকে হারাল। নানা পাটেকর সাব, আপনার কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। ওম শান্তি' রাহানের পোস্টেও এই একই সুর। তিনি লিখেছেন, 'নানা পটেকর জি ছিলেন সত্যিই এক অসাধারণ অভিনেতা। যাঁর কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তিনি বিনোদন দিয়েছেন। তাঁর প্রয়াণের খবর শুনে অত্যন্ত দুঃখ পেলাম। তাঁর আত্মা শান্তি পাক।' বোঝাই যাচ্ছে নানার কাজ ছুঁয়ে গিয়েছিল বহু ক্রিকেটারকেও।  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES