SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জল্পনার অবসান, সাতাশের বিশ্বকাপে নিশ্চিত কোহলি, গুয়াহাটিতে নামার আগে ফাঁস রোহিতের!

সাতাশের বিশ্বকাপে বিরাট কোহলির খেলা নিয়ে আর কোনও সংশয় থাকল না! খোদ রোহিত শর্মাই জানিয়ে দিলেন কিং থাকছেন টিমে। কথা বললেন তাঁদের বোঝাপড়া নিয়ে

Reported By Subhapam Saha
Published: Sep 29, 2026, 05:03 PM IST | Updated: Oct 05, 2026, 02:11 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে আর ৩৭০ দিন! তারপরেই শুরু বহু প্রতিক্ষীত ওডিআই বিশ্বকাপ। আগামী বছর ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া যৌথ ভাবে আইসিসি-র শো-পিস ইভেন্ট আয়োজন করছে। সব ঠিক থাকলে বিরাট কোহলি ও রোহিত শর্মা কেরিয়ারের শেষ বিশ্বকাপে অংশ নেবেন। তেইশের কাপযুদ্ধে যাঁদের তীরে এসে তরী ডুবেছিল! চোখের জলে ছাড়তে হয়েছিল মাঠ। ২০১১ সালে এমএস ধোনির বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন কোহলি। কিন্তু বিশ্বকাপের ট্রফি কখনই রোহিত ছুঁয়ে দেখেননি। ২০২৩ সালে রোহিতের নেতৃত্বেই ভারত ফাইনালে উঠেছিল। আগামী মাসে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করবে আইসিসি। তার আগে, মাঠের ভেতরে কোহলির সঙ্গে নিজের বোঝাপড়া নিয়ে কথা বলেছেন রোহিত।

বিরাটের সঙ্গে বোঝাপড়া নিয়ে কী বললেন রোহিত

আগামী বুধবার ৩০ সেপ্টেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে জিওস্টারের সঙ্গে রোহিত কথা বলেছেন, তিনি বলেন, 'বিরাট বহু বছর ধরে খেলছে। তেইশের হোক বা সাতাশের বিশ্বকাপ। বিরাটকে নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। বিশ্বকাপ মানে বিশ্বকাপ। আর আমি নিশ্চিত যে, যারা দলের অংশ হতে চলেছে, তারা সবাই বিশ্বকাপের গুরুত্ব বোঝে। বিশেষ করে কোহলি। আসলে এই দলে সম্ভবত ও সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলেছে।' ৫০ ওভারের বিশ্বকাপে বিরাট ২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩ সালে খেলেছে। চারটি বিশ্বকাপে খেলা হয়ে গিয়েছে। ওর পঞ্চম বিশ্বকাপ হতে চলেছে। স্বাভাবিক ভাবেই ও সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছে এবং বিশ্বকাপের গুরুত্ব সম্পর্কেও ও ভালো ভাবেই অবগত। তাই এই নিয়ে আলাদা করে কোনও আলোচনার প্রয়োজন নেই। আমাদের আলোচনা মূলত সীমাবদ্ধ থাকে আমরা কী করতে পারি তার ওপর। আমরা যখন একসঙ্গে ব্যাট করি, তখন আলোচনা করি—কাকে আক্রমণ করব, কার বলে সিঙ্গল নেব বা কী কৌশল অবলম্বন করব। কখনও কখনও আমার পায়ে কোনও সমস্যা হলে আমি ওকে  বলি, 'ভাই, একটু সাবধানে দৌড়বি, পায়ে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। ও বিষয়টা সহজেই বুঝে নেয়। আসলে মাঠের মধ্যে এমন কথাবার্তা তো চলতেই থাকে। তাই পুরো বিষয়টি বেশ উপভোগ্য। শুরুর সময় থেকে এখনও পর্যন্ত আমাদের মধ্যে কোনও পরিবর্তন আসেনি। মাঠে নিজেদের আচরণের ধরনে আমরা হয়তো আলাদা, কিন্তু এছাড়া দলের প্রতি আমাদের লক্ষ্য ও চিন্তাভাবনা প্রায় একই, আমাদের ম্যাচ জিততে হবে। আমাদের বিশ্বকাপ জিততে হবে, টুর্নামেন্ট জিততে হবে, সিরিজ জিততে হবে এবং দলের জন্য ভালো কিছু করতে হবে। আমরা কীভাবে অন্যদের সহায়তা করতে পারি—সেই বিষয়টি পুরোপুরি একই।'

২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালের পর, ২০২৭ সালে কোহলি তাঁর পঞ্চম ওডিআই বিশ্বকাপে অংশ নিতে চলেছেন। আন্তর্জাতিক কেরিয়ারের দীর্ঘ সময় ধরে কোহলির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া রোহিত বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতার সুবাদে এই টুর্নামেন্টের গুরুত্ব সম্পর্কে তাঁরা ইতিমধ্যেই ভালোভাবে অবগত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES