SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাকিংহ্যাম প্যালেস থেকে মহারাজকে ফোন! প্রাক্তন ভারত অধিনায়কের থেকে কী চাইছেন ওয়েলসের প্রিন্স?

বাকিংহ্যাম প্যালেস থেকে মহারাজ পেলেন ফোন! প্রাক্তন ভারত অধিনায়কের থেকে কী চাইছেন ওয়েলসের প্রিন্স? খবর গিয়েছে ব্রায়ান লারার কাছেও

Written By Subhapam Saha
Published: Oct 13, 2026, 04:51 PM IST | Updated: Oct 13, 2026, 05:30 PM IST
Join

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: বাইশ গজ থেকে এবার ব্রিটিশ রাজদরবারে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বাকিংহ্যাম প্যালেস থেকে ফোন করা হয়েছিল ভারতের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ককে। আমন্ত্রণ পেয়েছিলেন বিশেষ এক চ্যারিটি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার জন্য। সৌরভ সেই আমন্ত্রণ রক্ষা করলেন। বাকিংহ্যাম প্যালেসের বাইরেই আয়োজিত হল এই বিশেষ ম্যাচ। আর সেই ম্যাচে সৌরভের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও। এই ম্যাচে নিজেও মাঠে নামলেন প্রিন্স উইলিয়াম। যা ছিল ম্য়াচের সবচেয়ে বড় আকর্ষণ। অর্থাৎ একই মাঠে খেললেন ক্রিকেট বিশ্বের দুই কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ব্রায়ান লারা। তাঁদের সঙ্গে থাকলেন ব্রিটিশ রাজপরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ওয়েলসের প্রিন্স। রাজপরিবারের সঙ্গে ক্রিকেটের এই মেলবন্ধন ঘিরে ঝড় উঠে গিয়েছে। 

আরও পড়ুন: 'হয় ছাড়ো নয় অবসর নাও'! মহারথীদের নিয়ে বিস্ফোরক নির্বাচক প্রধান, নিদানে কেঁপে গেল ভারতীয় ক্রিকেট

সৌরভ ও ইংল্যান্ড

সৌরভের সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটীয় সম্পর্কও দীর্ঘদিনের। ১৯৯৬ সালে লর্ডসে টেস্ট অভিষেকেই শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনের জানান দিয়েছিলেন তিনি। 
ইংল্যান্ডে সৌরভের রেকর্ড দুর্দান্ত। বিশেষত টেস্ট ক্রিকেটে, সেখানে তাঁর গড় ৬৫.৩৫।  ৯ টেস্টে ৯১৫ রান করেছেন সৌরভ। আছে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি। ১৯৯৯ বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫৮ বলে ১৮৩ রানের এক ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন তিনি। যা নিয়ে আজও চর্চা হয়। লর্ডস থেকেই শুরু হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে সৌরভের এক বিশেষ ক্রিকেটীয় সম্পর্ক। সৌরভ নিজেও ভীষণ ভালোবাসেন এই দেশ। সুযোগ পেলেই চলে যান সেখানে। উত্তর লন্ডনের নর্থ হ্যারোতে সৌরভের অ্যাপার্টমেন্টও রয়েছে। সৌরভ বাকিংহ্যাম প্যালেসের সামনে রাজপরিবারের সদস্যের সঙ্গে ক্রিকেট খেললেন, যা নিঃসন্দেহে হল এক বিশেষ মুহূর্ত। সৌরভের ব্য়াটের পাশাপাশি বলও করলেন এদিন। 

আরও পড়ুন: আচমকাই মাথায় আকাশ ভেঙে পড়ল! NZ vs IND সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ায়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES