SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বাবর আজমদের দলে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'! পাকিস্তানের সুদিন ফেরাতে আখতারেই আস্থা, শেষে কট্টর সমালোচকই পথপ্রদর্শক?

বাবর আজমদের দলে ঢুকছেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'! পাকিস্তানের সুদিন ফেরাতে সেই আখতারেই আস্থা, শেষে কট্টর সমালোচকই পথপ্রদর্শক?

Written By Subhapam Saha
Published: Sep 30, 2026, 07:29 PM IST | Updated: Oct 05, 2026, 02:27 PM IST
Join


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় সমালোচক শোয়েব আখতার। সাম্প্রতিক অতীতে সেই দেশের ক্রিকেট বোর্ডের রাজনীতি থেকে দল নির্বাচন হয়ে প্রতিভা অন্বেষণ! কোনও কিছু নিয়েই কথা বলতে ছাড়েননি কিংবদন্তি পাক স্পিডস্টার। অতীতে দেশের বহু যুদ্ধের যোদ্ধা আখতার। পাকিস্তানের সুদিন ফেরাতে তাঁর উপরেই আস্থা রাখছে পাক ক্রিকেট বোর্ড। এমনই রিপোর্ট পাওয়া যাচ্ছে। এবার নাকি বাবর আজমদের দলে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'!ইংল্যান্ড সফরে মহাবিপর্যের পর পিসিবি তাদের থিংক ট্য়াংকে বদল আনতে চলেছে। আর এই প্রক্রিয়ায় আখতার গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারেন বলেই খবর। পিসিবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, শোয়েব গত সপ্তাহে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেখা করেছিলেন এবং উভয়েই ক্রিকেট-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সূত্র জানাচ্ছে, 'কয়েক সপ্তাহ আগে শোয়েবের বড় ভাইয়ের মৃত্যুর সময় মহসিন নকভি তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং তাঁর সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছিলেন। এই বিষয়টি শোয়েবকে গভীর ভাবে প্রভাবিত করে; অথচ অতীতে বিভিন্ন গণমাধ্যমে তিনি পিসিবি ও পাকিস্তান ক্রিকেটের কঠোর সমালোচনা করে আসছিলেন।'

নকভি যখন শোয়েবের সঙ্গে তাঁর পরিকল্পনাগুলি ভাগ করে নেন এবং তাঁকে এনসিএ ও প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনের আমন্ত্রণ জানান, তখন থেকেই দুয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে ওঠে। সূত্রের সংযোজন, 'শোয়েব এখন পাকিস্তান ক্রিকেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার অপেক্ষায় আছেন। তবে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর নিজস্ব কিছু ধারণা ও শর্তও ছিল, যার মাধ্যমে তিনি পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখছেন।' জাতীয় দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবং ব্যাটিং কোচ অ্যাশলে নফকে হঠাৎ দায়িত্ব ছেড়ে দেওয়ায়, বোর্ড এখন কিছু বিদেশি কোচ ও পরামর্শক নিয়োগের বিষয়টিও বিবেচনা করছে। বোর্ড জাতীয় মহিলা দলের জন্য একজন স্থায়ী ও দীর্ঘমেয়াদী হেড কোচ নিয়োগের কথাও ভাবছে, কারণ দলের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। 'বোর্ড ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং শীঘ্রই ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ে কিছু পরিবর্তন আনতে চলেছে। কারণ চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন যে তিনি জাতীয় পুরুষ, নারী, শাহিনস এবং জুনিয়র—সব দলের কাছ থেকেই ভালো ফলাফলের প্রত্যাশা করেন।' ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে পরাজিত হয়ে পাকিস্তান প্রথমবারের মতো সেখানে ‘হোয়াইটওয়াশ’ হয়েছিল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES