SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নবাবের শহরে বিরল বিশ্বরেকর্ড সঞ্জু স্যামসনের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে লিখলেন ইতিহাস

নবাবের শহরে বিরল বিশ্বরেকর্ড করলেন সঞ্জু স্যামসন, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখলেন কেরলের নায়ক

Written By Subhapam Saha
Published: Oct 15, 2026, 07:32 PM IST | Updated: Oct 15, 2026, 07:35 PM IST
Join


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলছে ৫ ম্য়াচের টি-২০আই সিরিজ। গত ১৪ অক্টোবর রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল সিরিজের চতুর্থ ম্যাচ। ভারত ২৪ রানে হারলেও  সঞ্জু স্যামসন বিরল বিশ্বরেকর্ড করেছেন ২৩ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে। সিরিজ এখন ২-২ এবং আগামী শনিবার ১৭ অক্টোবর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ম্যাচটি এখন সিরিজের নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্যামসন ভারতকে স্বপ্নের মতো সূচনা দিয়েছিলেন। মাত্র তিন ওভারেই দলের ৫০ রান পূর্ণ হয়। যা ভারতের টি-টোয়েন্টিআই ইতিহাসে কোনও ইনিংসে দ্রুততম ৫০ রানের মাইলফলক তৈরির রেকর্ড। এদিকে স্যামসন চতুর্থ ওভারের চতুর্থ বলে (৩.৪ ওভারে) নিজের অর্ধ-শতক পূরণ করেছেন। বিস্ময়ের ব্যাপার হল, স্যামসন যখন আউট হন (৪.১ ওভারে), তখন অপর প্রান্তে থাকা অভিষেক শর্মা মাত্র তিন বল খেলার সুযোগ পেয়েছিলেন। আন্তর্জাতিকে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধ-শতক পূর্ণ করার রেকর্ডে যৌথ ভাবে সবার উপরে এখন স্যামসন। তিনি নামিবিয়ার ইয়ান ফ্রাইলিংকের গড়া রেকর্ড ছুঁয়েছেন। এছাড়া টেস্ট খেলিয়ে দেশগুলির খেলোয়াড়দের মধ্যে তিনিই ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি চতুর্থ ওভার শেষ হওয়ার আগেই এই মাইলফলক স্পর্শ করেছেন।

আরও পড়ুন: কে হবেন আগরকরের বিকল্প? ১০০ টেস্ট খেলা দুই প্রাক্তনের প্রস্তাব খারিজ! অথৈ জলে বিসিসিআই

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দলের ইনিংসে দ্রুততম অর্ধশতরান

সঞ্জু স্যামসন (ভারত): ৩.৪ ওভার, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, হায়দরাবাদ, ২০২৬ 
জান ফ্রাইলিঙ্ক (নামিবিয়া): ৩.৪ ওভার, প্রতিপক্ষ জিম্বাবোয়ে, বুলাওয়ে, ২০২৫ 
কুলদীপ ঘোলিয়া (পর্তুগাল): ৩.৬ ওভার, প্রতিপক্ষ মাল্টা, জিব্রাল্টার, ২০২৩ 
প্যাট্রিক মাতুয়াতাভা (ভানুয়াটু): ৩.৬ ওভার, প্রতিপক্ষ মালয়েশিয়া, কুয়ালালামপুর, ২০২৩

আরও পড়ুন: '২৫ বছর ধরেই তোমার সহকারী', মহারাজের কোন প্রস্তাবে কী বলেছিলেন যুবরাজ? ফের একসঙ্গে সাজঘরে জোড়া ফলা


সঞ্জু স্যামসনের ১০০ ছয়

এই ইনিংস চলাকালীনই সস্যামসন টি-টোয়েন্টি আন্তর্জাতিকে নিজের ১০০ ছক্কা পূরণ করেছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মার পর ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলস্টোন স্পর্শ করেছেন। মাত্র ৬৮ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে তিনি ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন। তাঁর আগে কেবল অভিষেক শর্মা (৬৪ ইনিংসে) দ্রুততম সময়ে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES