SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এই নাহলে রজনীর 'জাবরা' ফ্যান! Jailer 2 দেখতে গোটা হলই বুক করলেন! চর্চায় টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী নক্ষত্র

তাঁর মতো ফ্যান সম্ভবত খুঁজে পাওয়া কঠিন। কারণ তিনি রজনীকান্ত বলতেই অজ্ঞান। টিম ইন্ডিয়ান সুপারস্টার 'জেলর টু' দেখবেন বলে থিয়েটারই বুক করে ফেললেন...

Written By Subhapam Saha
Published: Oct 20, 2026, 04:37 PM IST | Updated: Oct 20, 2026, 04:47 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলে যদি কেউ একজন রজনীকান্তের পাগল ভক্ত হয়ে থাকেন, তাহলে তিনি একমাত্র সঞ্জু স্যামসন। কিংবদন্তি অভিনেতার আইকনিক সব ডায়লগ বিশ্বকাপজয়ী উইকেটকিপার-ব্যাটারের একেবারে ঠোঁটের গোড়ায়। আর এবার সঞ্জু যা করলেন, তাতে বলতেই হয় 'ম্যায় তেরা হায় রে জবরা, হোয়ে রে জবরা ফ্যান হো গয়া'! তা কী করলেন তামিলের ক্রিকেট নায়ক? রজনীকান্তের সদ্য় মুক্তিপ্রাপ্ত ছবি 'জেলর টু' দেখবেন বলে পুরো থিয়েটারই বুক করে ফেললেন! হ্য়াঁ, ঠিকই শুনেছেন। সঞ্জু তাঁর স্ত্রী ও বন্ধুবান্ধবদের নিয়ে দেখলেন 'জেলর টু'! স্যামসন, প্রায়শই রজনীকান্ত এবং তাঁর সিনেমার প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন, রিলিজের দিন রজনীর নতুন সিনেমাটি দেখার সুযোগ হাতছাড়া হওয়ার পরেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি সুযোগ খুঁজছিলেন, কবে বড়পর্দায় তা দেখবেন। দিল্লিতে একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে তিনি সিনেমাটি আগে দেখতে পারেননি, তবে সেই দেরি পুষিয়ে নিতে তিনি কোনও ফাঁক রাখেননি। এমনই জানান তিনি।

আরও পড়ুন: 'ও তো অমূল্য...'! 'রানমেশিন' বাদ পড়তেই ফুঁসছেন অশ্বিন, নির্বাচক-ম্যানেজমেন্টকে ছিঁড়ে খেলেন

রজনী ফ্যান সঞ্জু

'আমি রজনী স্যারের সিনেমা দেখতে খুব ভালোবাসি এবং সবসময় তাঁর পরের সিনেমার অপেক্ষায় থাকি। আসলে আমার একদিন দেরি হয়ে গিয়েছে। আমি তাঁর যত বেশি সম্ভব সিনেমা দেখার চেষ্টা করি। দিল্লিতে আমাদের এক অনুষ্ঠান থাকায় জেলর টু দেখতে পারিনি।' বললেন স্যামসন। এই উইকেটরক্ষক-ব্যাটার আরও জানান যে, তিনি পুরো প্রেক্ষাগৃহটিই বুক করতে পেরেছিলেন, যাঁর ফলে পরিবার ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার অভিজ্ঞতা আরও বিশেষ হয়ে ওঠে। সঞ্জুর সংযোজন, 'আজ সৌভাগ্যবশত আমি পুরো থিয়েটার বুক করতে পেরেছি। আমি আমার বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি, আর আমার স্ত্রীও এখানে আছে। বড় পর্দায় রজনীস্যারকে দেখার জন্য আমি রীতিমতো উত্তেজিত'। স্যামসন আরও জানান যে, ভারতীয় দলের সাপোর্ট স্টাফেদের যেসব সদস্য তামিল ভাষা বোঝেন, তাঁরাও এই স্ক্রিনিংয়ে যোগ দেবেন। ফলে যাঁরা এই ভাষা এবং এই ভাষার সিনেমার প্রতি তাঁরই মতো একই রকম উৎসাহিত। তাদের সবার জন্য এটি এক দারুণ দলীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। এমনই মত সঞ্জুর। 'দলের মধ্যে এবং সাপোর্ট স্টাফদের মধ্যে যাঁরা তামিল ভাষা জানেন, তাঁরা সবাই আসছেন'।

আরও পড়ুন:  নবাবের শহরে বিরল বিশ্বরেকর্ড সঞ্জু স্যামসনের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে লিখলেন ইতিহাস
 

দীর্ঘদিনের মুগ্ধতা সঞ্জুর

প্রবীণ অভিনেতার প্রতি ক্রিকেটারের গভীর শ্রদ্ধাবোধই তুলে ধরে; যে অভিনেতার সিনেমাগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছে। রজনীকান্তের পর্দায় বিশাল উপস্থিতি, তাঁর নিজস্ব অঙ্গভঙ্গি এবং ব্যাপক জনপ্রিয়তা তাঁর প্রতিটি সিনেমাকে—বিশেষ করে তামিলনাড়ুতে—একটি বড় ঘটনা বা উৎসবে পরিণত করে। স্যামসনের কাছে এই স্ক্রিনিং ছিল নিজের ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে সিনেমাটি উপভোগ করার পাশাপাশি, এই সুপারস্টারের প্রতি তাঁর দীর্ঘদিনের মুগ্ধতাকে উদ্যাপন করার একটি সুযোগ। ক্রিকেটারের এই উদ্যোগটি রজনীকান্তের ভক্তদের হৃদয়েও বিশেষ জায়গা করে নেবে বলে আশা করা যায়, কারণ তাঁদের অনেকেই এই কিংবদন্তি অভিনেতার প্রতিটি নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES