SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

৪৬ বছরে অবসর ভেঙে মাঠে রোনাল্ডিনহো! কিংবদন্তির পাখির চোখ ৩০০ গোলে... ইউরোপ মাতিয়ে এবার ইতালিতে জাদু

রোনাল্ডিনহো ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন! তিনি ইতালীয় ক্লাব রাভেনার হয়ে ফোরলির বিরুদ্ধে সেরি সি ডার্বি খেলবেন। যেখানে তাঁর পাখির চোখ ৩০০ গোল।

Written By Subhapam Saha
Published: Nov 12, 2026, 06:52 PM IST | Updated: Nov 12, 2026, 06:58 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো ফিরছেন মাঠে! অবসর ভেঙে ৪৬ বছরে নামছেন মাঠে।  রোনাল্ডিনহোর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার খবর পেয়েই তাঁর ভক্তরা আনন্দে আত্মহারা। আগামী ১৫ নভেম্বর ইতালিয়ান ক্লাব রাভেনা এফসি-র হয়ে ফোরলির বিরুদ্ধে সেরি সি ডার্বি খেলবেন সুপারস্টার। দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় পর এটিই হবে তাঁর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ! এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি শেষবার ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিয়েছিলেন। ২০১৮ সালে যদিও রোনাল্ডিনহো পেশাদার ফুটবলকে আলবিদা বলেছিলেন। রাভেনাতে দ্বৈত ভূমিকায় রয়েছেন ২০০২ সালের বিশ্বজয়ী। একদিকে তিনি যেমন খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন, তেমনই আবার তিনি এই ক্লাবের একজন অংশীদারও।  ইতালিয়ান এই ক্লাবের মালিক রোনাল্ডিনহোর বন্ধু ইগনাজিও সিপ্রিয়ানি।

আরও পড়ুন: বাংলাদেশের দরজা খুলে দিল ভারত! KKR থেকে বিতাড়িত মুস্তাফিজুর ফের আইপিএলে! নিলামে পদ্মাপাড়ের আরও ৬ রত্ন

পাখির চোখ ৩০০ গোলে

ফোরলির বিরুদ্ধে রাভেনার হয়ে মাঠে নামার সময় এই ব্রাজিলিয়ানের পাখির চোখ থাকবে এক বিশেষ মাইলফস্টোনে। নিজের পেশাদার কেরিয়ারে ২৯৯ গোল করা কিংবদন্তির আর মাত্র একটি গোলই প্রয়োজন। ৩০০ ক্লাব গোলের এলিট ক্লাবে ঢুকবেন তিনি। ফোরলির বিরুদ্ধে ম্যাচটি তাঁকে সেই মাইলফলক তৈরির সুযোগ করে দিতে পারে। ফুটবলে ফেরার আনন্দ নিয়ে রোনাল্ডিনহো আগেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি বলেন, 'নতুন জার্সি, সেই চেনা হাসি। বল নিয়ে কারুকাজ করতে আর ইগনাজিও সিপ্রিয়ানি ও সিপ্রিয়ানি পরিবারের সঙ্গে নতুন এক সুন্দর গল্প লিখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফুটবল আমার কাছে সবসময়ই আনন্দের উৎস। রাভেনার মাঠে সেই আনন্দ ফিরিয়ে আনতে আমি দারুণ উত্তেজিত। জাদুর শুরু হোক!'

আরও পড়ুন: ৩৬০০০০০০০ টাকার ব্লকবাস্টার! পঞ্জাবে হার্দিক ও মুম্বইয়ে অর্শদীপ! IPL ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডিং ডিলে ঝড়

রোনাল্ডিনহোর বর্ণময় কেরিয়ার 

রোনাল্ডিনহো ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবে খেলেছেন। অত্যন্ত সফল কেরিয়ার তাঁর। রোনাল্ডিনহো পিএসজি, বার্সেলোনা এবং এসি মিলানের হয়ে খেলেছেন। বার্সেলোনায় থাকাকালীন তিনি তাঁর কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্সগুলিই উপহার দিয়েছিলেন। সেখানে তিনি ক্লাবকে জোড়া লা লিগা জিতিয়েছেন এবং ২০০৬ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও সহায়তা করেন। তার অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ ২০০৫ সালে তিনি ব্যালন ডি'অরও জেতেন। এছাড়া জাতীয় দলের হয়ে ২০০২ সালের ফিফা বিশ্বকাপ জয়েও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টুর্নামেন্টে তিনি দু'গোল করার পাশাপাশি তিনটি গোলে অ্যাসিস্ট করেছিলেন। নিজের চিত্তাকর্ষক খেলার শৈলীর জন্য পরিচিত রোনাল্ডিনহো তাঁর প্রজন্মের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। রাভেনার ভক্তদের জন্য তাঁর এই প্রত্যাবর্তন এক বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে; তারা নিশ্চয়ই আশা করবেন যে, আবারও সেই জাদুকরী পারফরম্যান্স উপহার দেবেন রোনাল্ডিনহো। যা তাঁকে বিশ্বজুড়ে তারকা খ্যাতি এনে দিয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES