• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /IPL 2027 BIGGEST TRADE DEAL: ৩৬০০০০০০০ টাকার ব্লকবাস্টার! পঞ্জাবে হার্দিক ও মুম্বইয়ে অর্শদীপ! IPL ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডিং ডিলে ঝড়

IPL 2027 BIGGEST TRADE DEAL: ৩৬০০০০০০০ টাকার ব্লকবাস্টার! পঞ্জাবে হার্দিক ও মুম্বইয়ে অর্শদীপ! IPL ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডিং ডিলে ঝড়

হার্দিক পাণ্ডিয়া এবং অর্শদীপ সিংয়ের মাইলস্টোন! আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ট্রেডিং ডিলে নাম লেখালেন তাঁরা। নতুন মরসুমে নতুন জার্সিতে খেলবেন তাঁরা! প্রীতির পঞ্জাবে হার্দিক, নীতার মুম্বইয়ে অর্শদীপ। আইপিএলের ইতিহাসে আরও কী কী বড় ট্রেডিং হয়েছে?

Written BySubhapam Saha
Published: Nov 11, 2026, 12:44 PM IST|Updated: Nov 11, 2026, 12:52 PM IST
joinshare
IPL 2027 BIGGEST TRADE DEAL:  ৩৬০০০০০০০ টাকার ব্লকবাস্টার! পঞ্জাবে হার্দিক ও মুম্বইয়ে অর্শদীপ! IPL ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডিং ডিলে ঝড়

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনাই সত্যি হল। বিগত বেশ কিছু দিন ধরেই যে ইস্যুতে ভারতীয় ক্রিকেটে তুমুল চর্চা চলছে, অবশেষে সেই ইস্যুতে পড়ল বিসিসিআইয়ের সিলমোহর। দলবদলের আগুনে বাজারে লেখা হয়ে গেল আইপিএল ইতিহাস! সবচেয়ে বড় ট্রেড ডিলে নাম জুড়ল দেশের জোড়া বিশ্বকাপজয়ী-হার্দিক পাণ্ডিয়া ও অর্শদীপ সিংয়ের। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও সুপারস্টার অলরাউন্ডার হার্দিক যোগ দিলেন প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে। অন্যদিকে পঞ্জাবের প্রধান স্টার পেসার অর্শদীপ সিং এলেন নীতা আম্বানির মুম্বইতে। ১১ নভেম্বর অর্থাত্‍ আজ বুধ সকালে বিসিসিআই ও দুই ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক ঘোষণায় ঝড় উঠে গেল। জার্সি বদলের ক্ষেত্রে কোনও ফ্র্যাঞ্চাইজিকেই অতিরিক্ত টাকা খরচ করতে হয়নি। হার্দিক-অর্শদীপের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৮ কোটি টাকা।  ফলে মুম্বই-পঞ্জাবের মধ্যে সরাসরি অদলবদল বা 'ডিরেক্ট সোয়াপ' হয়েছে। এই ট্রেডিংয়ে উভয় দলেরই শক্তির সমীকরণে বিরাট বদল এসেছে। এখন আইপিএলের অন্যতম শক্তিশালী পেস ব্য়াটারি মুম্বইয়ের। অন্যদিকে পঞ্জাব তাদের ধ্বংসাত্মক মিডল অর্ডার নিয়ে গর্ব করতে পারে। আর যার নেতৃত্বে খোদ ভারতীয় দলের টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার। 

আরও পড়ুন: ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেঙে দু'টুকরো গম্ভীরের সাপোর্ট টিম! হেড কোচকে ছেড়েই অন্য পথে কোটাকরা! চমকে দেওয়া আপডেট ভারতীয় ক্রিকেটে

হার্দিকের ১০ বছরের যাত্রা শেষ!

এই চুক্তিতে মুম্বইয়ে হার্দিকের দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়ে গেল। গুজরাট টাইটান্স থেকে এসে হার্দিকের প্রত্যাবর্তন শেষ পর্যন্ত এক চরম বিপর্যয়ে রূপ নিয়েছিল। কারণ তিনি তিন মরসুমে কোনও ভাবেই সমর্থকদের মন জয় করতে পারেননি। রোহিত শর্মার অধিনায়কত্ব ছাড়ার বিষয়টিও মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা ভালো ভাবে মেনে নিতে পারেননি! যার প্রভাব মাঠের পারফরম্যান্সেও বিরাট প্রভাব পড়েছে। হার্দিকের অধীনে খেলা তিন  মরসুমের মধ্যে দু'টিতেই মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট তালিকার একেবারে নীচের দুই দলের একটি হয়েই টুর্নামেন্ট শেষ করেছে। কে বলবে এই টিম টুর্নামেন্টের যুগ্ম সর্বাধিক চ্য়াম্পিয়ন। এই ট্রেড উইন্ডোতে হার্দিককে নিয়ে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্সের নাম জড়িয়েছিল। শোনা গিয়েছিল যে, হার্দিক অধিনায়ক হিসেবে গুজরাতে ফিরতে চেয়েছিলেন, কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি সেই প্রস্তাব নাকচ করে দেয়। যদিও তাঁরা তাঁকে খেলোয়াড় হিসেবে দলে ফিরিয়ে নিতে আগ্রহী ছিল, তবে তাঁরা চেয়েছিল হার্দিককে খেলতে শুভমন গিলের নেতৃত্বেই! যা হার্দিক আবার মানতে পারেননি। হার্দিক দুই মেয়াদ মিলিয়ে মোট ১০ বছর মুম্বইয়ে খেলেছেন। মাঝে ২০২২ ও ২০২৩ সালে তিনি গুজরাতে খেলেছেন। প্রথম বছরই গুজরাতকে তিনি আইপিএল জিতিয়ে ছিলেন ক্যাপ্টেন হিসেবে। পরের বছর করেছিলেন রানার্স।

আরও পড়ুন: আর যেন তাঁর কথা না ভাবা হয়! IND vs NZ সিরিজের মাঝে চাঞ্চল্যকর আপডেট! দল থেকে নাম প্রত্যাহার ভারতীয় নক্ষত্রের!

আইপিএলে হার্দিক-অর্শদীপের পরিসংখ্যান

হার্দিক এবং অর্শদীপ—উভয়েই আইপিএলে নিজেদের ক্ষমতার যথেষ্ট প্রমাণ দিয়েছেন। হার্দিক পাঁচবার আইপিএল শিরোপা জিতেছেন। যার মধ্যে চারটি জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর প্রথম মেয়াদে এবং একটি জিতেছেন গুজরাতের অধিনায়ক হিসেবে। আইপিএলে মোট ৩০০০ রান করেছেন হার্দিক এবং ৮২টি উইকেটও পেয়েছেন। হার্দিকের স্পিন ও পেস, উভয়ের বিরুদ্ধেই খেলার অসাধারণ দক্ষতা রয়েছে। পাশাপাশি তিনি একজন দক্ষ নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। তবে সাম্প্রতিক বছরগুলিতে মাঠের ভিতরে ও বাইরে তাঁর আচরণ রীতিমতো সমালোচিত হয়েছে। অন্যদিকে, জসপ্রীত বুমরার পর অর্শদীপ সম্ভবত ভারতের সেরা টি-টোয়েন্টিআই বোলার। ৯৬ ম্যাচে তিনি ১১১ উইকেট নিয়েছেন এবং এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্রুত ওপরের দিকে উঠে আসছেন। অর্শদীপ ইনিংসের শুরুতেই সুইং কাজে লাগিয়ে ধাক্কা দিতে পারেন। আবার ডেথ ওভারে নিখুঁত ইয়র্কারেও নাস্তানাবুদ করতে পারেন। তবে, তাঁর ওয়াইড বল করার একটা প্রবণতা রয়েছে এবং মাঝে মাঝে তিনি বেশ খরুচে বোলার হয়ে উঠতে পারেন। যা একটু হলেও বেশ ভাবায়।

আইপিএলের অন্যান্য বড় ট্রেড ডিলগুলো কী কী?

জহির খান ও  রবিন উথাপ্পার সোয়াপ ডিল (২০০৯)
অভিষেক শর্মা ও শিখর ধাওয়ানের সোয়াপ ডিল (২০১৯)
হার্দিক ১৫ কোটি টাকায় গুজরাত থেকে মুম্বই আসেন (২০২৪)
ক্যামেরন গ্রিন আরসিবিতে নগদ ১৭.৫ কোটি টাকায় এসেছিলেন (২০২৪)
সঞ্জু স্যামসন সিএসকে-তে এসেছিলেন, রবীন্দ্র জাদেজা চলে যান রাজস্থান রয়্যালসে (২০২৫)
কুলদীপ যাদব ও ঋষভ পন্থের ট্রেডিং; লখনউ ও দিল্লির মধ্যে (২০২৬)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL