SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আচমকাই মাথায় আকাশ ভেঙে পড়ল! NZ vs IND সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ায়

আচমকাই মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলের! NZ vs IND সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা খেল টিম ইন্ডিয়া। যা কল্পনাও করেনি দল

Written By Subhapam Saha
Published: Oct 13, 2026, 01:13 PM IST | Updated: Oct 13, 2026, 01:27 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২২ অক্টোবর থেকেই শুরু ভারত-নিউ জিল্যান্ড ৫ ম্য়াচের টি২০আই সিরিজ। ২২ অক্টোবর ক্রায়েস্টচার্চে শ্রেয়স আইয়ারদের অভিযান শুরু মিচেল স্যান্টনারদের বিরুদ্ধে। সিরিজে তিন সংস্করণেই খেলবে দুই দেশ। টি২০আই সিরিজের পর রয়েছে সমসংখ্য়ক ম্য়াচের ওডিআই সিরিজ। আর সব শেষে রয়েছে জোড়া টেস্ট। আর নিউ জিল্যান্ডে পা রাখার আগেই বিরাট ধাক্কা খেল ভারত। ঋষভ পন্থকে নিয়ে চলে এল বড় আপডেট। গত সেপ্টেম্বরে ইরানি কাপে রেস্ট অফ ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়ার সময় বাঁ- পেশিতে চোট পেয়েছিলেন তিনি। যার ফলে নিউজিল্যান্ড সফরে ইন্ডিয়া 'এ' দলের হয়ে প্রথম দু'টি ম্যাচে খেলতে পারবেন না টেস্ট টিমের এক নম্বর উইকেটকিপার-ব্য়াটার। 

কী জানাচ্ছে বিসিসিআই

বিসিসিআই জানিয়েছে যে, এই দুই ম্যাচের জন্য পন্থের পরিবর্তে উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্রাকে দলে নেওয়া হয়েছে। ফিটনেস সাপেক্ষে প্রাথমিক ভাবে নির্বাচিত হওয়া পন্থ বর্তমানে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। তৃতীয় ম্যাচে তাঁর খেলার বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। বিসিসিআই জানিয়েছে, 'ঋষভ পন্থ বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে আছেন এবং ভালোভাবেই সেরে উঠছেন। তৃতীয় ম্যাচে তাঁর খেলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' এই ঘটনা কিন্তু নিউ জিল্যান্ডে ভারতের সিনিয়র দলের আসন্ন টেস্ট সিরিজে পন্থের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছে। ২৪ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের তিনটি বহুদিবসীয় ম্যাচ খেলার কথা রয়েছে। প্রথম ম্যাচ লিঙ্কনে, দ্বিতীয়টি ক্রায়েস্টচার্চে এবং তৃতীয়টি ফের লিঙ্কনে অনুষ্ঠিত হবে। এই সফরের আগে পন্থের চোট কিন্তু দলের জন্য বিরাট ধাক্কা। কারণ টেস্ট সিরিজের আগে নিউ জিল্যান্ডের কন্ডিশনে লাল বলে মহড়া সারার জন্য এই তিন ম্যাচ খেলোয়াড়দের সামনে ভালো সুযোগ।

কে এই কুমার কুশাগ্রা?

ঝাড়খণ্ডের ২১ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার কুশাগ্রা ঘরোয়া ক্রিকেটে দারুণ সাড়া ফেলেছেন। গুজরাট টাইটান্সের ব্য়াটার চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে দুলীপ ট্রফির ফাইনালে সেঞ্চুরি করে পূর্বাঞ্চলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরপর সেপ্টেম্বরে পুদুচেরিতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিপক্ষে চার দিনের ম্যাচে তিনি একটি সেঞ্চুরি এবং অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। ধ্রুব জুরেল ‘ইন্ডিয়া এ’ দলের নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং কুশাগ্রা উইকেটকিপিংয়ের ক্ষেত্রে দলের জন্য একজন যোগ্য বিকল্প হিসেবে থাকবেন।

ইন্ডিয়া 'এ' আপডেটেড স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, রবিচন্দ্রন স্মরণ, ধ্রুব জুরেল [অধিনাক ও উইকেটকিপার], ওয়াশিংটন সুন্দর, আকিব নবি, আকাশ দীপ, অনশুল কম্বোজ, মানব সুতার, মুকেশ চৌধুরী, সাই সুদর্শন, যশ রাঠোর, মুকেশ কুমার এবং কুশাগ্রা [প্রথম ২ ম্যাচ] 

সময়সূচি

প্রথম মাল্টি-ডে ম্যাচ: ২৪-২৭ অক্টোবর, ২০২৬ | লিংকন
দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচ: ৩১ অক্টোবর-৩ নভেম্বর, ২০২৬ | ক্রাইস্টচার্চ
তৃতীয় মাল্টি-ডে ম্যাচ: ৭-১০ নভেম্বর, ২০২৬ | লিংকন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES