INDIAN CRICKET BREAKING: আর যেন তাঁর কথা না ভাবা হয়! IND vs NZ সিরিজের মাঝে চাঞ্চল্যকর আপডেট! দল থেকে নাম প্রত্যাহার ভারতীয় নক্ষত্রের!
রজত পাতিদারকে তাঁর বিদ্যমান চোট সামলে ওঠার প্রক্রিয়ায় থাকায়, এসিসি রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ঘোষিত ইন্ডিয়া ‘এ’ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে পরপর দু'বছর (২০২৫ এবং ২০২৬) আইপিএল চ্যাম্পিয়ন করেছেন রজত পতিদার। এমএস ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে তিনিই তৃতীয় ক্যাপ্টেন যিনি পরপর দু'বার দলকে আইপিএল জিতিয়েছেন। এহেন পাতিদারকে এখন বেশ ভোগাচ্ছে ফিটনেস! যার ফলে তাঁর ভবিষ্য়ত কিছুটা অন্ধকারেই! সে কথা রজত নিজেই ভালো বুঝতে পেরেছেন। তাই তিনি নিয়েই ফেলেছেন বড় সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ইন্দোরের ৩৩ বছরের টপ অর্ডার ব্য়াটার ও স্পিনার জানিয়ে দিয়েছেন যে, আপাতত যেন তাঁকে ৫০ ওভারের সংস্করণে দল নির্বাচনের জন্য় ভাবা না হয়!
সহ অধিনায়ক রিঙ্কু সিং
দেশের হয়ে একটি মাত্রই একদিনের আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন রজত। তাঁর এই সিদ্ধান্তের কারণেই নির্বাচকরা তাঁকে দোহায় হতে চলা এসিসি মেনস রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ইন্ডিয়া 'এ' দল থেকে বাদ দিয়েছে। বিসিসিআই এই রজতের বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে- 'রজত পতিদার বিসিসিআইকে জানিয়েছেন যে, যেহেতু তিনি তাঁর বিদ্যমান চোট সামলাচ্ছেন, তাই ৫০-ওভারের ফরম্যাটে নির্বাচনের জন্য তাঁকে যেন বিবেচনা করা না হয়। পাটিদারের বদলে আয়ুষ বাদোনিকে ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে এবং রিঙ্কু সিংকে সহ-অধিনায়ক করা হয়েছে। ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে হতে চলা উদীয়মান তারকাদের এশিয়া কাপে তিলক ভার্মা দলের নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: আর কি কোনও রেকর্ড অক্ষত রাখবেন তিনি? এবার পন্টিংয়ের নাম মুছে ইতিহাস লিখলেন বিরাট!
দারুণ ভারসাম্য়ের স্কোয়াড
এই ভারতীয় দলে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় এবং উদীয়মান প্রতিভার চমৎকার সংমিশ্রণ রয়েছে। অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী দলের অন্যতম উল্লেখযোগ্য নাম! অন্যদিকে উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন প্রভসিমরন সিং ও কুমার কুশাগ্র। পেস বোলিং ইউনিটে হর্ষিত রানা, প্রিন্স যাদব ও আরশাদ খান। ইন্ডিয়া 'এ' দল রয়েছে গ্রুপ 'বি'-তে। সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল এবং পাকিস্তান 'এ’ দল রয়েছে এই গ্রুপে । ওদিকে গ্রুপ 'এ’-তে রয়েছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং ও চিন। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। যা ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ২৯ নভেম্বর রবিবার।
আরও পড়ুন: শেষ বল করে ফেলেছি!' ভারত-নিউজিল্যান্ড সিরিজের মাঝে আচমকাই মহানক্ষত্রের অবসর! ফুঁসছেন রবি শাস্ত্রী
ইন্ডিয়া 'এ' স্কোয়াড: অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার), তিলক ভার্মা (অধিনায়ক), রিংকু সিং (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্রা (উইকেটকিপার), সূর্যাংশ শেগড়ে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান ও আয়ুশ বাদোনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)