SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IPL 2027 Auction: বাংলাদেশের দরজা খুলে দিল ভারত! KKR থেকে বিতাড়িত মুস্তাফিজুর ফের আইপিএলে! নিলামে পদ্মাপাড়ের আরও ৬ রত্ন

কলকাতা নাইট রাইডার্স বিতাড়িত বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ফের আইপিএলে! আসন্ন মিনি-নিলামে তিনি নাম নথিভুক্ত করিয়েছেন। বাংলাদেশের আরও হাফ ডজন খেলোয়াড় রয়েছেন নিলামে।

Written By Subhapam Saha
Published: Nov 12, 2026, 01:09 PM IST | Updated: Nov 12, 2026, 01:17 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নতির পথে বলেই মনে করা হচ্ছে। কারণ যে আপডেট এসেছে, তাতে করে এই কথা নিশ্চিত ভাবেই বলা যায়। আসন্ন আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের নাম নথিভুক্ত করার সুযোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড! হ্যাঁ, ঠিকই পড়লেন। সাম্প্রতিক তিক্ত ইতিহাস ভুলেই ভারত দরজা খুলে দিল বাংলাদেশের! মিনি-নিলামের আগে বিসিসিআই বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিল, যার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ছিল। বাংলাদেশে অস্থিরতা চলাকালীন কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে সই করিয়েও ছেড়ে দেওয়ার প্রায় দশ মাস পর এই বিরাট পরিবর্তন এল। বিসিসিআইয়ের নির্দেশের প্রেক্ষিতেই কেকেআর বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই বছর বাংলাদেশের কোনও ক্রিকেটারই আইপিএলে খেলেননি।

আরও পড়ুন: হ্যালো ফিয়ান্সে...'! হাঁটু মুড়ে আংটি দিয়ে ফিল্মি কায়দায় প্রস্তাব, অর্শদীপের বান্ধবী থেকে বাগদত্তা সমরিন

মুস্তাফিজুর-সহ পদ্মাপাড়ের ৭ তারকা আইপিএলে!

এক সর্বভারতীয় মিডিয়ার প্রতিবেদন বলছে, আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি-নিলামের জন্য মুস্তাফিজুর নিজের নাম নথিভুক্ত করছেন। শুধু মুস্তাফিজুরই নন, নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মেহমুদ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামও এই নিলামে নিজেদের নাম রেজিস্টার করিয়েছেন। চলতি বছর জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই মুস্তাফিজুরকে কেকেআর বাদ দিয়েছিল। তাঁর পরিবর্তে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে নেওয়ার অনুমতি পেয়েছিল । গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে হিন্দুদের উপর সহিংসতার খবর প্রকাশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া আইপিএলে মুস্তাফিজুরের অংশগ্রহণ নিয়েও বিস্তর সমালোচনা হয়েছিল।

মুস্তাফিজুরের জেরেই বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি!

ডিসেম্বরে মিনি-নিলামে কেকেআর রেকর্ড ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে দলে নেওয়ায় ব্যাপক আলোচনা হয়েছিল। কারণ আইপিএলের ইতিহাসে তিনিই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বাংলাদেশি ক্রিকেটার হয়ে গিয়েছিলেন। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার বিষয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তে বড় বিতর্ক তৈরি হয়েছিল। এর জেরে বিসিবি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এবং ভারতে দল পাঠায়নি। নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বারবার চিঠি দিয়ে জানিয়েছিল, যেন তাদের ভারতে যে ম্যাচগুলি খেলার কথা রয়েছে, তা যেন সরিয়ে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। আইসিসি বাংলাদেশের এই দাবি প্রত্যাখ্যান করে। ফলে পদ্মাপাড়ের দেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় এবং পরে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

আরও পড়ুন: IPL 2027 BIGGEST TRADE DEAL: ৩৬০০০০০০০ টাকার ব্লকবাস্টার! পঞ্জাবে হার্দিক ও মুম্বইয়ে অর্শদীপ! IPL ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডিং ডিলে ঝড়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES