SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়, সঞ্জু-নমনের ব্য়াটে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ভারত পেল ঐতিহাসিক জয়, সঞ্জু-নমনের ব্য়াটে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত

Reported By Subhapam Saha
Published: Oct 22, 2026, 05:17 PM IST | Updated: Oct 22, 2026, 05:31 PM IST
Join

নিউ জিল্যান্ড ২২৫/৪ 
ভারত ২৩০/৬
ভারত ৪ উইকেটে জয়ী (২ বল বাকি থাকতে)
 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণাঙ্গ ফরম্যাটের সিরিজ খেলতে ভারত এই মুহূর্তে নিউ জিল্যান্ডে। তিন সংস্করণে ৫টি টি-টোয়েন্টি, ৫টি ওডিআই এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ২টি টেস্ট ম্যাচ খেলবে দুই দেশ। ২২ অক্টোবর, বৃহস্পতিবার ক্রায়েস্টচার্চে শুভারম্ভ হল সিরিজের। প্রথম টি২০আই ম্য়াচে শ্রেয়স আইয়ারের ভারত মিচেল স্য়ান্টনারের নিউ জিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল। ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন ও নমন ধীর। 

আরও পড়ুন: এই নাহলে রজনীর 'জাবরা' ফ্যান! Jailer 2 দেখতে গোটা হলই বুক করলেন! চর্চায় টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী নক্ষত্র

কেমন হল ম্যাচ

হ্যাগলি ওভালে টস জিতে শ্রেয়স স্য়ান্টনারদের ব্য়াট করতে পাঠিয়েছিলেন। গ্লেন ফিলিপস (৪০ বলে অপরাজিত ৮২), ফিন অ্যালেন (২৪ বলে ৪৫), বেভন জ্য়াকবস (১৬ বলে ৩১) ও ড্যারেল মিচেলদের (১৯ বলে ২৮) সৌজন্য়ে কিউয়িরা প্রথমে ব্য়াট করে ৪ উইকেটে ২২৫ রান তুলেছিল। ভারতের হয়ে অর্শদীপ সিং, ময়াঙ্ক যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উকেট নিয়েছেন। নিউ জিল্যান্ডের রান তাড়া করার খেলায় নেমেছিলেন দেশের দুই বিশ্বজয়ী সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। শুরুটা করেছিলেন একেবারে জুটিতে লুটি। ওপেনিং পার্টনারশিপে তাঁরা ৬ ওভারের মধ্য়ে ৯৩ রান তুলে ফেলেছিলেন। অভিষেক ১২ বলে ২৯ রানের ইনিংস খেলে ফিরে যান। এরপর সঞ্জু ফেরেন ৩৩ বলে ৬৭ রান করে। এরপর তিলক ভার্মা (৬) ও ঈশান কিশান (১) আসেন আর ফিরে যান। এরপর শ্রেয়স ও অক্ষর প্যাটেলের ৪৫ রানের গুরুত্বপূর্ণ জুটি ভারতকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। অক্ষর ১৪ বলে ২৪ ও শ্রেয়স ২৮ বলে ৪২ রান করে ফিরে যান। এরপর নমন ধীর ১৫ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে ভারতের জয় সিল করে দেন। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এটাই ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের ইতিহাস। আগামী শনিবার এই মাঠেই ফের মুখোমুখি হবে ভারত-নিউ জিল্যান্ড। দেখা যাক শ্রেয়সরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারেন কিনা!

আরও পড়ুন: নবাবের শহরে বিরল বিশ্বরেকর্ড সঞ্জু স্যামসনের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে লিখলেন ইতিহাস

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES