• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /১ অক্টোবর থেকেই আমূল বদল ক্রিকেটে, দিবালোকেই পিংক বল! পরিবর্তনের পুরো তালিকা দিল সৌরভের কমিটি

১ অক্টোবর থেকেই আমূল বদল ক্রিকেটে, দিবালোকেই পিংক বল! পরিবর্তনের পুরো তালিকা দিল সৌরভের কমিটি

১ অক্টোবর থেকেই আমূল বদলে যাচ্ছে ক্রিকেটে, এবার দিবালোকেই পিংক বলে খেলা! পরিবর্তনের পুরো প্রস্তাবিত তালিকা দিল সৌরভের কমিটি

Written BySubhapam Saha
Published: Oct 01, 2026, 08:01 PM IST|Updated: Oct 05, 2026, 02:21 PM IST
joinshare
১ অক্টোবর থেকেই আমূল বদল ক্রিকেটে, দিবালোকেই পিংক বল! পরিবর্তনের পুরো তালিকা দিল সৌরভের কমিটি

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটে এবার আমূল বদল আসছে। আইসিসি খেলার শর্তাবলীতে (প্লেয়িং কন্ডিশনস) বেশ কিছু নতুন পরিবর্তন এনেছে। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি, ক্রিকেটের তিন ফরম্য়াটের জন্যই নতুন নিয়মগুলি লাগু হবে। ১ অক্টোবর বা তার পরে শুরু হওয়া আন্তর্জাতিক সিরিজগুলির ক্ষেত্রে এই নতুন নিয়মগুলি কার্যকর হবে। তবে চলতি ম্যাচ ও সিরিজগুলো আগের নিয়মেই চলবে। সেখানে কোনও বদল আসবে না। আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, এই পরিবর্তনগুলির আওতায় রয়েছে ক্রিকেট বলের বৈশিষ্ট্য, ফিল্ডিং সংক্রান্ত নিয়মের স্পষ্টতা এবং খেলার গতি বাড়ানোর প্রচেষ্টা। সৌরভ বলেন, 'খেলার শর্তাবলীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।' তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার পাশাপাশি খেলার মর্যাদা ও ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি মাথায় রেখেই অত্যন্ত সতর্কতার সঙ্গে এই পরিবর্তনগুলি নির্ধারণ করা হয়েছে।  


সময় নষ্টের জন্য শাস্তি

বড় পরিবর্তনের মধ্য়ে রয়েছে পরের বল খেলার আগে ব্যাটারদের অতিরিক্ত সময় নেওয়ার বিষয়ে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার এমনটা করলে ব্যাটারকে সতর্ক করা হবে এবং দ্বিতীয়বার করলে দেওয়া হবে চূড়ান্ত সতর্কবার্তা। এরপরেও একই অপরাধ করলে ফিল্ডিং করা দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে। পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রেও একই শাস্তি প্রযোজ্য হবে। এছাড়া বারবার নিয়ম লঙ্ঘনের ফলে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

বলের নতুন নিয়ম

আইসিসি মহিলা ও জুনিয়র ক্রিকেটে ব্যবহৃত বলের আকার ও ওজনের সীমা আরও কঠোর করেছে। আগে নির্মাতারা উভয় ক্যাটেগরির জন্য একই ধরনের বলের মানদণ্ড ব্যবহার করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী এখন পুরুষ, মহিলা ও জুনিয়র ক্রিকেটের জন্য আলাদা আলাদা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

ওভারথ্রো এবং রান-আউট 

খেলার নতুন শর্তাবলীতে ফিল্ডিং-সংক্রান্ত পরিস্থিতি নিয়েও আরও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এখন ওভারথ্রো বলতে সুনির্দিষ্ট ভাবে বোঝাবে রান আটকানো বা রান-আউট করার লক্ষ্যে স্টাম্পের দিকে বল ছুড়ে মারার কোনও প্রচেষ্টা। সাধারণ কোনও মিসফিল্ডকে ওভারথ্রো হিসেবে গণ্য করা হবে না। এছাড়া বল পুরোপুরি নিয়ন্ত্রণে বা স্থির অবস্থায় আসার বিষয়টি সংজ্ঞায়িত করার ক্ষেত্রেও আইসিসি শব্দচয়নে পরিবর্তন এনেছে। আম্পায়ারের কাছে বলটি 'ফাইনালি সেটলড' আছে বলে বিবেচিত হওয়ার জন্য বলটি যে বোলার বা উইকেটকিপারের হাতেই থাকতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তবে রান-আউট বা স্টাম্পিংয়ের ক্ষেত্রে ফিল্ডারের বলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা আবশ্যক; স্টাম্প ভাঙার সময় কেবল বলটি স্পর্শ করলেই তা যথেষ্ট বলে গণ্য হবে না।

দিনের টেস্টেও গোলাপি বল

টেস্ট ক্রিকেটে বড় পরিবর্তন আসতে চলেছে। খারাপ আলোর কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কমানোর লক্ষ্যে, দলগুলি এখন পারস্পরিক সম্মতির ভিত্তিতে দিনের টেস্ট ম্যাচে পরীক্ষামূলক ভাবে গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারবে। তবে এই সিদ্ধান্ত টেস্ট শুরুর আগেই নিতে হবে। একবার ম্যাচ শুরু হয়ে গেলে দলগুলি আর লাল বল থেকে গোলাপি বলে পরিবর্তন করতে পারবে না কিংবা আগের সিদ্ধান্ত বদলাতে পারবে না।

দিনের খেলার সমাপ্তি নয়

টেস্ট ম্যাচের জন্য আরেকটি নতুন নিয়ম আসছে, দিনের শেষ ওভারে কোনও উইকেট পড়লেই স্বয়ংক্রিয়ভাবে খেলার সমাপ্তি ঘটবে না। যদি ওভারটি অসম্পূর্ণ থাকে এবং আবহাওয়া ও খেলার পরিবেশ অনুকূল থাকে, তবে বাকি বলগুলি করা যাবে। আইসিসি জানিয়েছে, খেলার সময় যাতে অকারণে নষ্ট না হয় এবং একই সঙ্গে ফিল্ডিং করা দল যাতে তাদের ভালো পারফরম্যান্সের সুফল পায়—তা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।


ওডিআই ও টি-টোয়েন্টিআই

এখন থেকে টি-টোয়েন্টিআই ম্যাচে ইনিংসের মাঝের বিরতি নির্দিষ্ট ভাবে ১৫ মিনিটের হবে। তবে খেলার সময় নষ্ট হয়ে থাকলে এই বিরতি কমিয়ে সর্বনিম্ন ১০ মিনিট করা যেতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, ওডিআই ও টি-টোয়েন্টিআই ম্যাচের ড্রিংকস ব্রেকের সময় প্রধান কোচ বা কোচিং স্টাফের কোনও নির্দিষ্ট সদস্য মাঠে প্রবেশ করতে পারবেন। এছাড়া পরীক্ষামূলক ভাবে চালু করা লেগ-সাইড ওয়াইড সংক্রান্ত নিয়মটি এখন ওডিআই ও টিটোয়েন্টিআই ম্যাচের খেলার শর্তাবলীতে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াইড বলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বল করার মুহূর্তে ব্যাটারের পায়ের অবস্থানকে মূল ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট হিসেবে বিবেচনা করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source